বেতন কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন
ফেব্রুয়ারি ৯, ২০২৬
বাড্ডায় নির্বাচনী জনসভায় জামায়াত আমির পুরনো বন্দোবস্ত নয়, তরুণরা নতুন বাংলাদেশ দেখতে চায়
ফেব্রুয়ারি ৯, ২০২৬
বেতন কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন
ফেব্রুয়ারি ৯, ২০২৬
বাড্ডায় নির্বাচনী জনসভায় জামায়াত আমির পুরনো বন্দোবস্ত নয়, তরুণরা নতুন বাংলাদেশ দেখতে চায়
ফেব্রুয়ারি ৯, ২০২৬

ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা ভাংচুর, আহত ৬

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী কার্যালয় ও সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে দফায় দফায় হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী কার্যালয় ও সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠানে দফায় দফায় হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার নলডাঙ্গা বাজারে সাইফুল ইসলাম ফিরোজের নির্বাচনী কার্যালয়ে হওয়া এক হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতরা হলেন ওয়াজ্জেদ হোসেন, তার ছেলে বাদশা ও আহাদ, শামীম, জনি এবং আরো একজন।

স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, আমার কর্মী-সমর্থকদের ওপর তত বেশি অবিচার করা হচ্ছে। প্রশাসন ব্যবস্থা না নিলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে। মনে হচ্ছে, প্রশাসন একরকম পক্ষপাতিত্ব করছে।’

অভিযোগের বিষয়ে ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেন, ‘আমার কোনো নেতাকর্মী এসব হামলার সঙ্গে জড়িত নন। স্বতন্ত্র প্রার্থীর লোকজনই নিজেদের কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে তাদের ওপর দোষ চাপাচ্ছেন।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন বলেন, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *