
বাংলাদেশবিহীন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ
ফেব্রুয়ারি ৭, ২০২৬
ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ জলকামান-টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ, জাবেরসহ অর্ধশতাধিক হাসপাতালে
ফেব্রুয়ারি ৭, ২০২৬ঠাকুরগাঁওয়ে ২৩ বছর, নীলফামারীতে ২২ বছর এবং দিনাজপুরে ২১ বছর পর তার এই সফরকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজ ঠাকুরগাঁও বড় মাঠ, বিরামপুর সরকারি কলেজ এবং নীলফামারী পৌর মাঠে পৃথক জনসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে।
দীর্ঘ প্রায় দুই দশক পর আজ উত্তরবঙ্গের তিন জেলায় নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে বইছে উৎসবের আমেজ। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। স্থানীয়রা বলেন, দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা থেকে মুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা, শিক্ষা–স্বাস্থ্য খাতসহ সামগ্রিক অগ্রগতির বিষয়ে তারেক রহমানের কাছ থেকে দিকনির্দেশনা মূলক বার্তা শোনার অপেক্ষায় আছেন তারা।
ঠাকুরগাঁওয়ে ২৩ বছর, নীলফামারীতে ২২ বছর এবং দিনাজপুরে ২১ বছর পর তার এই সফরকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আজ ঠাকুরগাঁও বড় মাঠ, বিরামপুর সরকারি কলেজ এবং নীলফামারী পৌর মাঠে পৃথক জনসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে। দিনাজপুরে তিনি তার নানা-নানির কবর জিয়ারত করতে পারেন।
এদিকে, বিএনপি ঢাকায় আগামী ৮ ফেব্রুয়ারি নির্ধারিত সমাবেশ বাতিল করেছে। গতকাল শুক্রবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই সিদ্ধান্ত নিশ্চিত করেন।
তিনি জানান, সমাবেশের পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় নির্বাচনী বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রিজভীর মতে, ধারাবাহিক এই বক্তব্য সাধারণ মানুষের সঙ্গে আরও সরাসরি যোগাযোগ স্থাপনে কার্যকর হবে।


