
ট্রাম্পের অনুরোধে ইউক্রেনে হামলায় বিরতি দিল রাশিয়া
জানুয়ারি ৩১, ২০২৬
রংপুরে জনসভায় তারেক রহমান ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে
জানুয়ারি ৩১, ২০২৬গভর্নরের এক উপদেষ্টা জানান, মৃতের সংখ্যা অন্তত ২২৭ জন। তিনি গণমাধ্যমকে ব্রিফ করার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে তিনি এ হতাহতের কথা জানান।
কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) রুবায়া কোলটান খনি ধসে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। , বুধবার (২৮ জানুয়ারি) এই ধসের ঘটনা ঘটে। স্থানীয় শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সংশ্লিষ্ট প্রদেশের বিদ্রোহী-নিযুক্ত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুয়িসা এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরা।
জানা গেছে, বুরুবায়া খনি থেকে বিশ্বের প্রায় ১৫ শতাংশ কোলটান সরবরাহ করা হয়। এই খনিজ থেকে ট্যান্টালাম তৈরি করা হয়, যা মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশ প্রযুক্তি এবং গ্যাস টারবাইন তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। খনিটিতে স্থানীয় মানুষ প্রতিদিন কয়েক ডলারের বিনিময়ে খনন কাজ করেন।
গভর্নরের মুখপাত্র মুইসা বলেন, ‘এই ভূমিধসে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে—যাদের মধ্যে খনি শ্রমিকদের পাশাপাশি নারী ও শিশুও রয়েছে। কিছু মানুষকে সময়মতো উদ্ধার করা গেছে, তবে তারাও গুরুতর আহত।’ তিনি জানান, প্রায় ২০ জন আহত ব্যক্তি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে গভর্নরের এক উপদেষ্টা জানান, মৃতের সংখ্যা অন্তত ২২৭ জন। তিনি গণমাধ্যমকে ব্রিফ করার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে তিনি এ হতাহতের কথা জানান।
প্রসঙ্গ, ২০২৪ সাল থেকে খনিটি এম-২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। জাতিসংঘের অভিযোগ, এম-২৩ এই খনির সম্পদ লুট করে তাদের বিদ্রোহী তৎপরতার অর্থ জোগাচ্ছে, যা প্রতিবেশী রুয়ান্ডার সরকারের সমর্থনে পরিচালিত। তবে, রুয়ান্ডা এই অভিযোগ অস্বীকার করেছে।


