বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন চান খুলনা-৫ আসনের ভোটাররা
জানুয়ারি ৩১, ২০২৬
অসময়ে হিলির বাজারে গোবিন্দভোগ আম
জানুয়ারি ৩১, ২০২৬
বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন চান খুলনা-৫ আসনের ভোটাররা
জানুয়ারি ৩১, ২০২৬
অসময়ে হিলির বাজারে গোবিন্দভোগ আম
জানুয়ারি ৩১, ২০২৬

আজ সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস

জেলার ছয়টি আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ও উৎসাহ বিরাজ করছে। জনসভা সফল করতে জেলা বিএনপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জে আসছেন। তার আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা ও উৎসাহ বিরাজ করছে। এদিন দুপুর ২টায় সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

রাজশাহী ও রংপুর বিভাগব্যাপী বিএনপির চলমান নির্বাচনী সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জে জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক ও মিডিয়া সেলের সদস্যসচিব এম দুলাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, দলের শীর্ষ নেতৃত্বের এই সফর ঘিরে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা আশা করি এই জনসভা সফলভাবে সম্পন্ন হবে।

জেলার ছয়টি আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ও উৎসাহ বিরাজ করছে। জনসভা সফল করতে জেলা বিএনপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *