তৃতীয় লিঙ্গের একমাত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী
জানুয়ারি ২৮, ২০২৬
পোশাক শিল্প সম্প্রসারণে বাড়বে নারীদের কর্মসংস্থান, গাজীপুরে তারেক রহমান
জানুয়ারি ২৮, ২০২৬
তৃতীয় লিঙ্গের একমাত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী
জানুয়ারি ২৮, ২০২৬
পোশাক শিল্প সম্প্রসারণে বাড়বে নারীদের কর্মসংস্থান, গাজীপুরে তারেক রহমান
জানুয়ারি ২৮, ২০২৬

বিভক্ত নয়, সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই : জামায়াতের আমির শফিকুর

আমরা আশা করি, সমবেতভাবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটা আদর্শ এলাকা গড়তে পারব। এখানে অনেক সমস্যা আছে।

বিভক্ত নয়, সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘সারা বাংলাদেশকেই আমরা চাই ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটা ফরোয়ার্ড লুকিং বাংলাদেশ হিসেবে এগিয়ে নিয়ে যেতে। পেছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না; আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই।’

বুধবার দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা–১৫ আসনে নিজের নির্বাচনী জনসংযোগ শুরুর আগে আমির শফিকুর রহমান এ কথাগুলো বলেন। আজ দুপুরে উত্তর কাফরুল হাইস্কুল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন জামায়াতে ইসলামীর আমির।

ওই আসনে বিএনপির প্রার্থীর উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘আমার একজন প্রতিদ্বন্দ্বী এখানে আছেন। আছেন অনেকেই, তবে একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী আছেন। তাঁকে আমি ওয়েলকাম করি। আসেন ময়দানে, আমরা সবাই আমাদের প্রচার নিয়ে যাই; সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে। সবাই সবাইকে সম্মান করি এবং যার যার কথা আমরা জগণের কাছে ছড়িয়ে দিই। আস্থাটা আমরা জনগণের ওপর রাখি। আস্থার ভার নিজের হাতে না নিই। জনগণ যাকে পছন্দ করবে, আমরা সবাই মিলে তাকে পছন্দ করব এবং তাকে ওয়েলকাম করব।’

নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা আশা করি, সমবেতভাবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটা আদর্শ এলাকা গড়তে পারব। এখানে অনেক সমস্যা আছে। জলাবদ্ধতার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, স্কুল-কলেজের সমস্যা। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, আদর্শ মানের মানসম্মত কোনো হাসপাতাল নেই, খেলার মাঠ নেই, পার্ক নেই, ওয়াকওয়ে নেই, বিশ্রামের, ব্যায়ামের কোনো জায়গা নেই। এই ধরনের অনেকগুলো সমস্যা আছে। আমরা আলহামদুলিল্লাহ এই এলাকা নিয়ে রূপকল্প তৈরি করেছি। সবাইকে নিয়েই সমাধান করব। আপনারা দোয়া করবেন।’

আজ বিকেলে মনিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে মহিলাসমাবেশ করবেন শফিকুর রহমান। পরে মাগরিবের নামাজের পর মিরপুর ১৩ নম্বর খাদিমুল ইসলাম মসজিদ (হারম্যান মেইনার স্কুলের পেছনে) গণসংযোগ ও পথসভা করার কথা রয়েছে। আর এশার নামাজ পড়ে মিরপুর ১০ নম্বর ফলপট্টি মসজিদ এলাকায় গণসংযোগ ও পথসভা করবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *