উৎপাদন বাড়ায় নিম্নমুখী প্রবণতায় বৈশ্বিক ইস্পাতের বাজার
জানুয়ারি ২৮, ২০২৬
তৃতীয় লিঙ্গের একমাত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী
জানুয়ারি ২৮, ২০২৬
উৎপাদন বাড়ায় নিম্নমুখী প্রবণতায় বৈশ্বিক ইস্পাতের বাজার
জানুয়ারি ২৮, ২০২৬
তৃতীয় লিঙ্গের একমাত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী
জানুয়ারি ২৮, ২০২৬

টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে পাম অয়েলের দাম

ফিউচার মার্কেটে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে মালয়েশীয় পাম অয়েলের দাম।

ফিউচার মার্কেটে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে মালয়েশীয় পাম অয়েলের দাম। আন্তর্জাতিক বাজারে অন্যান্য ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, রফতানি চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি উৎপাদন কমে যাওয়ার তথ্য মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে এপ্রিলে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম টনে ৩৩ রিংগিত বা দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৪ হাজার ২৫৮ রিংগিতে (১ হাজার ৭৭ ডলার ৯৭ সেন্ট)।

কার্গো জরিপ প্রতিষ্ঠান ইন্টারটেক টেস্টিং সার্ভিসেস জানিয়েছে, চলতি বছরের ১-২৫ জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়া থেকে পাম অয়েল পণ্য রফতানি আগের মাসের তুলনায় ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। একই সময়ে স্বতন্ত্র ইন্সপেকশন কোম্পানি অ্যামস্পেক এগ্রি মালয়েশিয়া জানিয়েছে, এ সময় রফতানি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৯৭ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *