ভারত–ইউরোপ ঐতিহাসিক বাণিজ্য চুক্তি: অধিকাংশ পণ্যে শুল্ক কমছে
জানুয়ারি ২৮, ২০২৬
দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৭ হাজার টাকার বেশি
জানুয়ারি ২৮, ২০২৬
ভারত–ইউরোপ ঐতিহাসিক বাণিজ্য চুক্তি: অধিকাংশ পণ্যে শুল্ক কমছে
জানুয়ারি ২৮, ২০২৬
দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৭ হাজার টাকার বেশি
জানুয়ারি ২৮, ২০২৬

রাজশাহী-৩ আসনে মনোনয়ন ফিরে পেলেন কৃষক লীগের হাবিবা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ আসনে হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মনোনয়নপত্র ফিরে পেলেন মোছা. হাবিবা বেগম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তাকে ফুটবল প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের মিডিয়া মুখপাত্র মো. শাহরিয়ার ইসলাম নাফিস গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মোছা. হাবিবা বেগম মনোনয়ন ফিরে পাওয়ায় ৬ জন প্রতিদ্বন্দ্বীর স্থলে ৭ জন হয়েছে। তাছাড়া রাজশাহীর ৬টি আসনের কোনোটিতেই নারী প্রার্থী ছিল না। তিনি মনোনয়ন ফিরে পাওয়ায় রাজশাহী জেলায় তিনিই একমাত্র নারী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন।

মোছা. হাবিবা বেগম মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি মোহনপুরের ঘাসিগ্রাম ইউনিয়নের সিংহমারা গ্রামের মাসুদ রানার স্ত্রী। এর আগে তিনি ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন।

হাবিবা বেগম মোহনপুর উপজেলা কৃষক লীগের সাবেক নারী বিষয়ক সম্পাদক। বিগত সময়ে পুলিশের হাতে কামড় দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। সেসময় তিনি গ্রেফতারও হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *