ভোলায় গ্যাসভিত্তিক ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব বিপিডিবির
জানুয়ারি ২৮, ২০২৬
রাজশাহী-৩ আসনে মনোনয়ন ফিরে পেলেন কৃষক লীগের হাবিবা
জানুয়ারি ২৮, ২০২৬
ভোলায় গ্যাসভিত্তিক ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব বিপিডিবির
জানুয়ারি ২৮, ২০২৬
রাজশাহী-৩ আসনে মনোনয়ন ফিরে পেলেন কৃষক লীগের হাবিবা
জানুয়ারি ২৮, ২০২৬

ভারত–ইউরোপ ঐতিহাসিক বাণিজ্য চুক্তি: অধিকাংশ পণ্যে শুল্ক কমছে

ভারতীয় রফতানিকারকদের জন্য এই চুক্তি এক বিশাল আশীর্বাদ। সামুদ্রিক খাবার, চামড়া, টেক্সটাইল, রাসায়নিক এবং জুয়েলারি পণ্যের ক্ষেত্রে ইউরোপের বাজারে শুল্ক প্রায় শূন্যে নেমে আসবে। তবে সংবেদনশীল কৃষি খাত যেমন—চাল, চিনি, দুগ্ধজাত পণ্য এবং গরুর মাংসকে এই চুক্তির আওতার বাইরে রাখা হয়েছে।

দীর্ঘ ২০ বছরের আলোচনা আর দরকষাকষির পর অবশেষে আলোর মুখ দেখল ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি। মঙ্গলবার দিল্লিতে আয়োজিত এক শীর্ষ সম্মেলনে এই চুক্তিতে সই করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন। বিশ্বজুড়ে বাড়তে থাকা বাণিজ্যিক অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতেই এই মেগা চুক্তিকে কৌশলগত জয় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। খবর রয়টার্স।

এই চুক্তির ফলে ভারতে বিদেশী বিলাসবহুল গাড়ি ও উন্নতমানের মদের দাম উল্লেখযোগ্যভাবে কমতে চলেছে। ইউরোপীয় গাড়িগুলোর ওপর বিদ্যমান ১১০ শতাংশ আমদানি শুল্ক আগামী কয়েক বছরে ধাপে ধাপে মাত্র ১০ শতাংশে নামিয়ে আনা হবে। পাশাপাশি ওয়াইন বা মদের ওপর শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে শুরুতে ৭৫ শতাংশ এবং পরবর্তীতে ২০ শতাংশে আনা হবে। এতে ফক্সওয়াগেন, রেনল্ট, মার্সিডিজ এবং বিএমডব্লিউর মতো কোম্পানিগুলো সরাসরি সুবিধা পাবে।

ভারতীয় রফতানিকারকদের জন্য এই চুক্তি এক বিশাল আশীর্বাদ। সামুদ্রিক খাবার, চামড়া, টেক্সটাইল, রাসায়নিক এবং জুয়েলারি পণ্যের ক্ষেত্রে ইউরোপের বাজারে শুল্ক প্রায় শূন্যে নেমে আসবে। তবে সংবেদনশীল কৃষি খাত যেমন—চাল, চিনি, দুগ্ধজাত পণ্য এবং গরুর মাংসকে এই চুক্তির আওতার বাইরে রাখা হয়েছে যাতে দেশী কৃষকরা ক্ষতিগ্রস্ত না হন।

বর্তমানে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে আমেরিকা ও চীনকে টেক্কা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ২০৩২ সালের মধ্যে এই বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। এছাড়া, পরিবেশ রক্ষা ও কার্বন নিঃসরণ কমাতে ইইউ ভারতকে ৫০০ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চুক্তিকে ‘বিশ্বের সবচেয়ে বড় চুক্তিগুলোর একটি’ বলে উল্লেখ করে বলেন, এটি ভারত ও ইউরোপের কোটি কোটি মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন বলেন, ‘ইউরোপ ও ভারত আজ ইতিহাস গড়ল—এটি কেবল শুরু।‘

বর্তমানে ভারত ও ইইউর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১৩৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। আইনি যাচাই-বাছাই শেষে আগামী এক বছরের মধ্যেই এই চুক্তির সুফল পুরোপুরি মিলবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *