
জয়ের বিষয়ে আমি প্রচণ্ড আশাবাদী
জানুয়ারি ২৭, ২০২৬
প্রতিবেশী ও প্রতিযোগী দেশগুলোর চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশের বন্ড মার্কেট
জানুয়ারি ২৭, ২০২৬জিম্বাবুয়েতে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গতকাল সুপার সিক্সের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়েতে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গতকাল সুপার সিক্সের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। ১৩৭ রানের টার্গেটটা ইংলিশ যুবারা ছুঁয়েছে ৭ উইকেট ও ১৫৫ বল হাতে রেখে।
বুলাওয়েতে আগে ব্যাট করতে নেমে ৩৮.১ ওভারে ১৩৬ রানে অলআউট হয়ে যায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ। রিফাত বেগ ৩১, মো. আব্দুল্লাহ ২৫ ও অধিনায়ক আজিজুল হাকিম ২০ রান করেন।
সেবাস্টিয়ান মর্গান ২৮ রানে তিনটি এবং রালফি আলবার্ট ও ম্যানি লাম্বস দুটি করে উইকেট নেন। এরপর থমাস রিউর (৫০ বলে ৫৯*) ব্যাটে ভর করে সহজ জয় পায় ইংল্যান্ড।
৩১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে আনুষ্ঠানিকতার ম্যাচ খেলবে আজিজুল হাকিমের দল।
‘বি’ গ্রুপে দ্বিতীয় হয়ে সুপার সিক্স পর্বে ওঠে বাংলাদেশ। আজিজুল হাকিমরা শুধু যুক্তরাষ্ট্রকে হারাতে পেরেছেন, আর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় আসে ১ পয়েন্ট। সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। সেখানে গ্রুপ-১-এ ছয়টি ও গ্রুপ-২-এ ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। গতকালের জয়ের পর ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-২-তে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় ইংল্যান্ড। এরপর ভারত (৪) ও পাকিস্তান (২)।
যুব বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, সর্বোচ্চ ৫ বার শিরোপা জিতেছে ভারত। ২০২০ সালে শিরোপা জয় করে বাংলাদেশ। যদিও এরপর টানা তিন আসরে সেমিফাইনালের আগেই বিদায় নিল লাল-সবুজ যুবারা।


