
খিলক্ষেতে এনসিপি প্রার্থী আরিফুলের জনসংযোগে হামলা, আটক ১
জানুয়ারি ২৭, ২০২৬
মেক্সিকোর ফুটবল মাঠে গুলিবর্ষণ, নিহত ১১
জানুয়ারি ২৭, ২০২৬জরিপের ফলে দেখা গেছে, মাত্র ৩৯ শতাংশ আমেরিকান ট্রাম্পের অভিবাসন নীতি সমর্থন করছেন, যা চলতি মাসের শুরুর দিকেও ছিল ৪১ শতাংশ। ৫৩ শতাংশ মানুষ প্রেসিডেন্টের পদক্ষেপের বিরোধিতা করেছেন। ৫৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, আইসিই এজেন্টরা তাদের অভিযানে ‘অতিরিক্ত কড়াকড়ি’ করছেন।
যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি ও কড়াকড়ি নিয়ে দেশজুড়ে অসন্তোষ বাড়ছে। রয়টার্স/ইপসোস-এর সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, অভিবাসন খাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তার দ্বিতীয় মেয়াদের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। জরিপে অংশগ্রহণকারী ৫৩ শতাংশ মার্কিনি ট্রাম্পের অভিবাসন নীতির ওপর অনাস্থা প্রকাশ করেছেন।
জরিপের ফলে দেখা গেছে, মাত্র ৩৯ শতাংশ আমেরিকান ট্রাম্পের অভিবাসন নীতি সমর্থন করছেন, যা চলতি মাসের শুরুর দিকেও ছিল ৪১ শতাংশ। ৫৩ শতাংশ মানুষ প্রেসিডেন্টের পদক্ষেপের বিরোধিতা করেছেন।
৫৮ শতাংশ উত্তরদাতা মনে করেন অভিবাসন ও শুল্ক এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টরা তাদের অভিযানে ‘অতিরিক্ত কড়াকড়ি’ করছেন। সে সঙ্গে, ট্রাম্পের সামগ্রিক কাজের প্রতি অনুমোদনের হার কমে ৩৮ শতাংশে দাঁড়িয়েছে।
জরিপটি এমন এক সময়ে পরিচালিত হয়েছে যখন মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিকের মৃত্যু নিয়ে দেশজুড়ে বিরাজ করছে উত্তাল পরিস্থিতি। গত শনিবার বিক্ষোভ চলাকালীন অ্যালেক্স প্রেটি নামে এক নার্সকে গুলি করে হত্যা করে অভিবাসন কর্মকর্তারা। এর কয়েক সপ্তাহ আগে রেনি গুড নামে আরেক মার্কিন নাগরিক এক অভিযানের সময় নিহত হন। ঘটনাগুলো ট্রাম্পের কট্টর অভিবাসন নীতির বিরুদ্ধে জনমতকে আরো উসকে দিয়েছে।
জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাটদের ৯০ শতাংশ মনে করেন আইসিই এজেন্টরা সীমা লঙ্ঘন করছেন। বিপরীতে, রিপাবলিকানদের মাত্র ২০ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের ৬০ শতাংশ একই মত পোষণ করেছেন। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই জনমত রিপাবলিকান প্রার্থীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মিনিয়াপোলিসের ঘটনার পর মিনেসোটার গভর্নর পদপ্রার্থী ক্রিস ম্যাডেল তার প্রার্থিতা প্রত্যাহার করে বলেছেন, এই কড়াকড়ি পরিস্থিতির কারণে রিপাবলিকানদের জয় অসম্ভব হয়ে পড়েছে।
তবে অভিবাসন ইস্যুতে জনপ্রিয়তা কমলেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় ট্রাম্প এখনো জন আস্থায় এগিয়ে আছেন। ৩৭ শতাংশ মানুষ মনে করেন, রিপাবলিকানরাই অভিবাসন ইস্যুতে ভালো সমাধান দিতে পারে, যেখানে ডেমোক্র্যাটদের পক্ষে মত দিয়েছেন ৩২ শতাংশ।


