ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রতারণার প্যাকেজ, লক্ষ্মীপুরে নাহিদ ইসলাম
জানুয়ারি ২৭, ২০২৬
অভিবাসন নীতিতে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে
জানুয়ারি ২৭, ২০২৬
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রতারণার প্যাকেজ, লক্ষ্মীপুরে নাহিদ ইসলাম
জানুয়ারি ২৭, ২০২৬
অভিবাসন নীতিতে ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে
জানুয়ারি ২৭, ২০২৬

খিলক্ষেতে এনসিপি প্রার্থী আরিফুলের জনসংযোগে হামলা, আটক ১

ঢাকা-১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১-দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম আদীবের জনসংযোগে হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সন্দেহভাজন হামলাকারী মো. মানিককে চাপাতিসহ আটক করেছে ছাত্রজনতা।

গতকাল সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বার্তায় বলা হয়েছে, ঢাকা-১৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী আরিফুল ইসলামের আজাদী যাত্রায় হামলাকারী সন্দেহে চাপাতিসহ একজন সন্ত্রাসীকে আটক করেছে ছাত্রজনতা। পরে তাকে উত্তরা-পূর্ব থানায় হস্তান্তর করা হয়। মানিক নামের এই সন্ত্রাসী তুরাগ থানার চার্জশিটভুক্ত আসামি।

উল্লেখ্য, সোমবার সকালে খিলক্ষেত থানার ডুমনী নূরপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এ হামলার ঘটনা ঘটে। দুপুরে উত্তরার বিএনএস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম অভিযোগ করেন, বিএনপির নেতৃত্বে এ হামলা হয়েছে। তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় নূরপাড়া আলিম মাদ্রাসা মাঠে পৌঁছানোর পর বিএনপির স্থানীয় ৪৩ নম্বর ওয়ার্ড নেতা দিদার মোল্লার নেতৃত্বে তাদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *