
১ ফেব্রুয়ারি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার
জানুয়ারি ২৫, ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
জানুয়ারি ২৫, ২০২৬দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রামে তার নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রাম উৎসবমুখর নগরীতে পরিণত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে তারেক রহমানের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে প্রথম জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রামে তার নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রাম উৎসবমুখর নগরীতে পরিণত হয়েছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার সন্ধ্যা ৬টায় শাহ্ আমানত বিমানবন্দরে পৌঁছান বিএনপির চেয়ারম্যান। আজ রোববার বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে তারেক রহমানের।
ভোর থেকেই চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। কেউ কেউ আবার রাত থেকেই সেখানে অবস্থান নিয়েছেন। আগেভাগে আসা নেতাকর্মীরা জানান, প্রিয় নেতাকে একনজর দেখার আগ্রহ থেকেই তারা ভোরে মাঠে এসেছেন।
সমাবেশ উপলক্ষে শনিবার বিশাল মঞ্চ নির্মাণ, আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন এবং বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন করা হয়েছে। বিএনপির জনসভার প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। মাঠের ভেতরে চেয়ার স্থাপন, ব্যারিকেড তৈরি এবং জনসমাগম নিয়ন্ত্রণে প্রবেশ-প্রস্থান পথ নির্ধারণের কাজ তদারকি করছে বিএনপির মনোনিত দায়িত্বশীলরা। জনসভার স্বাচ্ছন্দ্য ও স্বাস্থ্যবিধি বিবেচনায় স্থাপন করা হয়েছে অস্থায়ী শৌচাগার ও পরিচ্ছন্নতা ব্যবস্থাও।
এদিকে মহাসমাবেশকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপি অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ধারার ক্ষমতাবলে ২৪ ও ২৫ জানুয়ারি মহানগর এলাকায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসঙ্গে অননুমোদিত ড্রোন উড্ডয়ন এবং রাষ্ট্রবিরোধী কোনো পোস্টার বা বস্তু প্রদর্শনের বিরুদ্ধেও রয়েছে কঠোর নিষেধাজ্ঞা।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বণিক বার্তাকে বলেন, রোববারের ঐতিহাসিক মহাসমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। এরই মধ্যে পলোগ্রউন্ড মাঠে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববারের জনসভার অংশ হিসেবে তারেক রহমান শনিবার সন্ধ্যায় বিমানযোগে চট্টগ্রামে এসেছেন। রোববারের এই মহাসমাবেশকে আগামী নির্বাচনে বিএনপির একটি রোডম্যাপ হিসেবে ধরা হচ্ছে।
বিএনপির নেতারা জানান, চট্টগ্রামের এই মহাসমাবেশকে কেন্দ্র করে প্রায় ২১ বছর পরে চট্টগ্রামে এসেছেন তারেক রহমান। তার চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরী, উপজেলাসহ আশপাশের জেলাগুলোর নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। রোববারের সমাবেশ শুরুর আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে চট্টগ্রামে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। পলোগ্রাউন্ড মাঠে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে। সমাবেশে আগামী নির্বাচনে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি ও দলের করণীয় সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য দিবেন তারেক রহমান, এমনটাই আশা করছেন তারা।
চট্টগ্রাম ও আশপাশে জেলায় রোববার তারেক রহমানের কর্মসূচির মধ্যে রয়েছে— রোববার পলোগ্রাউন্ড মাঠে জনসমাবেশের শেষে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকাল ৪টায় আরেকটি জনসভায় অংশ নেয়া। এরপর কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে বিকাল সাড়ে ৫টায় এবং সন্ধ্যা ৭টায় সুয়াগাজী ডিগবাজির মাঠে তৃতীয় ও চতুর্থ জনসভা অনুষ্ঠিত হবে। সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পঞ্চম সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। ঢাকায় ফেরার পথে রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে জনসভা শেষে গভীর রাতে গুলশানে নিজ বাসভবনে ফিরবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
উল্লেখ্য, ২০০৫ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শেষবার চট্টগ্রামে এসেছিলেন তারেক রহমান। সেসময়ে নগরীর লালদিঘী ময়দানে জনসভা করেছিলেন। এর পরে গতকাল শনিবার সন্ধ্যায় প্রায় ২১ বছর পরে চট্টগ্রামে এলেন তারেক রহমান।


