গণভোট বেআইনি ও অবৈধ —জিএম কাদের
জানুয়ারি ২৫, ২০২৬
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী আজ
জানুয়ারি ২৫, ২০২৬
গণভোট বেআইনি ও অবৈধ —জিএম কাদের
জানুয়ারি ২৫, ২০২৬
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী আজ
জানুয়ারি ২৫, ২০২৬

ঢাকায় শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী স্থাপত্য প্রদর্শনী ‘প্যারালালস’

ঢাকার সমসাময়িক স্থাপত্যচর্চাকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপনের লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী স্থাপত্য প্রদর্শনী ‘প্যারালালস’। আটটি সমসাময়িক স্থাপত্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ প্রদর্শনী গতকাল শুরু হয়েছে, যা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।

ঢাকার সমসাময়িক স্থাপত্যচর্চাকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপনের লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী স্থাপত্য প্রদর্শনী ‘প্যারালালস’। আটটি সমসাময়িক স্থাপত্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ প্রদর্শনী গতকাল শুরু হয়েছে, যা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।

গতকাল রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে প্রদর্শনীটির উদ্বোধন করেন দেশের খ্যাতনামা স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস।

প্রদর্শনীর কিউরেটর মাহমুদুল আনোয়ার রিয়াদ ও মোহাম্মদ এমরান হোসাইন জানান, ‘প্যারালালস’ মূলত একটি বইয়ের মতো করে সাজানো হয়েছে—যেখানে আটটি অংশগ্রহণকারী স্টুডিও তাদের কাজকে আটটি ‘ছোটগল্প’ হিসেবে উপস্থাপন করছে। প্রচলিত স্থাপত্য প্রদর্শনীর মতো শুধু নকশা বা ছবি নয়, এখানে তিনমাত্রিক কাজের মাধ্যমে একটি ভিজুয়াল ন্যারেটিভ বা দৃশ্যমান আখ্যান নির্মাণ করা হয়েছে। প্রতিটি স্টুডিও তাদের ভাবনা, প্রক্রিয়া ও দর্শনকে এক ধরনের স্বপ্রতিকৃতি হিসেবে তুলে ধরেছে।

এ প্রদর্শনীতে অংশ নিচ্ছে ঢাকাভিত্তিক আটটি স্থাপত্য প্রতিষ্ঠান—জুবায়ের হাসান আর্কিটেক্টস, কাজী ফিদা ইসলাম, ফর্ম.৩ আর্কিটেক্টস, গ্রুপ অব আর্কিটেক্টস অ্যান্ড থিংকারস (গোয়াট), সাইকা ইকবাল মেঘনা/ সুভ্রো শোভন চৌধুরী, কিউবইনসাইড, দেহসার ওয়ার্কস এবং রুফলাইনার্স স্টুডিও অব আর্কিটেকচার।

ছয় দিনব্যাপী এ আয়োজনে প্রতিদিন থাকছে আলোচনা ও লেকচার সেশন। উদ্বোধনী দিনে কিউরেটরদের পরিচিতির পাশাপাশি বক্তব্য দেন স্থপতি ফারহান এস করিম ও স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস। প্রতিদিন দুটি করে প্রতিষ্ঠান তাদের কাজ ও অভিজ্ঞতা তুলে ধরছে। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন স্থপতি নাহাস আহমেদ খলিল, সালাউদ্দিন আহমেদ, এহসান খান ও মামুনুর মুর্শেদ চৌধুরী।

প্রতিদিন বিকাল থেকে এ প্রদর্শনী ও আলোচনা সভা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীর শেষ দিনে থাকবে স্থপতি কাশেফ চৌধুরীর সঙ্গে বিশেষ আলাপচারিতা ও একটি গোলটেবিল বৈঠক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *