সংবাদ সম্মেলনে ডিবি শীর্ষ সন্ত্রাসী বিনাশের নির্দেশে মুসাব্বিরকে হত্যা
জানুয়ারি ২৫, ২০২৬
ঢাকায় শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী স্থাপত্য প্রদর্শনী ‘প্যারালালস’
জানুয়ারি ২৫, ২০২৬
সংবাদ সম্মেলনে ডিবি শীর্ষ সন্ত্রাসী বিনাশের নির্দেশে মুসাব্বিরকে হত্যা
জানুয়ারি ২৫, ২০২৬
ঢাকায় শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী স্থাপত্য প্রদর্শনী ‘প্যারালালস’
জানুয়ারি ২৫, ২০২৬

গণভোট বেআইনি ও অবৈধ —জিএম কাদের

রংপুর-৩ (সদর) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও দলটির চেয়ারম্যান জিএম কাদের গণভোট প্রসঙ্গে বলেছেন, ‘এটা নিয়ে পার্লামেন্টে কথা হবে। পার্লামেন্টের বাইরে কথা হবে, চায়ের দোকানে কথা হবে, ইউটিউবে কথা হবে।

রংপুর-৩ (সদর) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও দলটির চেয়ারম্যান জিএম কাদের গণভোট প্রসঙ্গে বলেছেন, ‘এটা নিয়ে পার্লামেন্টে কথা হবে। পার্লামেন্টের বাইরে কথা হবে, চায়ের দোকানে কথা হবে, ইউটিউবে কথা হবে। তখন মানুষ বুঝবে, এখানে এই জিনিসটা ভালো, এই জিনিসটা খারাপ—আমি “‍হ্যাঁ” ভোট দেব, না “না” ভোট দেব। আপনারা কেন আগে থেকে বলছেন—যেখানে মানুষকে আপনি সব জিনিস বুঝিয়ে দিচ্ছেন না। এবং এ কাজটি যেহেতু সংবিধানসম্মত নয়, এজন্য আমি মনে করি এ গণভোট বেআইনি ও অবৈধ।’

গতকাল বিকালে রংপুর নগরীর পায়রা চত্বর গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় গণসংযোগ করে লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।

জিএম কাদের গণভোট প্রসঙ্গে আরো বলেন, ‘এখন বলা হচ্ছে, যারা “না” ভোটের পক্ষে বলছেন তারা স্বৈরাচারের দোসর। আমি বলতে চাই, যারা “হ্যাঁ” ভোটের পক্ষে বলছেন তারা নাৎসিবাদের দোসর। সরকারি কর্মকর্তা-কর্মচারী “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, এটা বেআইনি। এজন্য যে সরকারি অর্থ ব্যয় করা হচ্ছে সেটাও বেআইনি এবং অবৈধ।’

এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জিএম কাদের বলেন, ‘আমি রংপুরের সন্তান আমাকে রংপুরের জনগণ বিপুল ভোটে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে।’ তিনি সমবেত জনতাকে আবারো ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।

গতকাল বিকাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি রংপুর নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করে লিফলেট বিতরণ করে লাঙ্গল প্রতীকে ভোট চান।

বিকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় জেলা ও মহানগর জাতীয় পার্টি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জিএম কাদের। এ সময় তিনি নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ এবং লাঙ্গল মার্কার পক্ষে ব্যাপকভাবে গণসংযোগ করার আহ্বান জানান।

এ সময় মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ জাতীয় পার্টির জেলা ও মহানগর নেতারা তার সঙ্গে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *