
শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পে আত্মসাৎ করা ৩১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত
জানুয়ারি ২৩, ২০২৬
এনসিপির নির্বাচনী প্রচারণায় নাহিদ ইসলাম বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ১০ দলীয় জোট
জানুয়ারি ২৩, ২০২৬নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে উপদেষ্টা পরিষদ। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে উপদেষ্টা পরিষদ। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে শিল্পাঞ্চলে টানা তিনদিন ছুটি থাকবে। গতকাল বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, ‘ভোটের দিন পুরোপুরি ছুটি অলরেডি ঘোষণা করা হয়েছে। আর ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি সবার জন্য প্রযোজ্য। ১০ ফেব্রুয়ারি শুধু শিল্পাঞ্চলের শ্রমিক ভাই-বোনদের জন্য ছুটি। এটাই ছিল আজকের ক্যাবিনেটের ডিসিশন।’
শফিকুল আলম বলেন, ‘এর ফলে যেটা হবে—অনেকে ঢাকায় বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল টাউনে আছেন বা বিভিন্ন বড় শহরে আছেন, তারা তাদের গ্রামের বাড়িতে যেয়ে ভোট দিতে পারবেন এবং এক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার ম্যানেজমেন্টটা অনেকটা ভালো করা যাবে।’


