প্রথম নির্বাচনী জনসভায় জামায়াত আমির নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না
জানুয়ারি ২৩, ২০২৬
শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পে আত্মসাৎ করা ৩১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত
জানুয়ারি ২৩, ২০২৬
প্রথম নির্বাচনী জনসভায় জামায়াত আমির নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না
জানুয়ারি ২৩, ২০২৬
শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পে আত্মসাৎ করা ৩১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত
জানুয়ারি ২৩, ২০২৬

নির্বাচন উপলক্ষে ‘আইন-শৃঙ্খলা সমন্বয়’ সেল গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করেছে। গতকাল মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এ সেল গঠনের তথ্য দেয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করেছে। গতকাল মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এ সেল গঠনের তথ্য দেয়া হয়েছে। পাশাপাশি ফোন নম্বর দিয়ে আইন-শৃঙ্খলা-সংক্রান্ত যেকোনো অভিযোগ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

সেলের সঙ্গে যেসব নম্বরে যোগাযোগ করা যাবে সেগুলো হলো—০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর: ০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) ও ০১৫৫০-০৬৪২২৭।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গঠিত সেলে যুগ্ম সচিব, উপসচিব আছেন একজন করে। এছাড়া পুলিশ, বর্ডার গার্ড, কোস্ট গার্ড, আনসার, র‍্যাব ও এসবির প্রতিনিধিসহ ১৩ জনের একটি টিম কাজ করছে। আগামী ১২ ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোট ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে ৮-১৪ ফেব্রুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *