
তালিকাভুক্ত কোম্পানির খাতভিত্তিক শ্রেণীবিন্যাস আন্তর্জাতিক মান অনুসারে নির্ধারণ চায় ডিবিএ
জানুয়ারি ২২, ২০২৬
আইন-শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে
জানুয়ারি ২২, ২০২৬তথ্য নিরাপত্তায় আরো এক ধাপ এগিয়ে গেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমের (আইএমএস) জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘আইএসও/আইইসি ২৭০০১: ২০২২ সনদ’ অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে সনদ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক সার্টিফিকেশন কর্তৃপক্ষ ব্যুরো ভেরিতাস বাংলাদেশের কান্ট্রি হেড মুকুট কে বড়ুয়া এবং আইইসির সিইও মশিউল ইসলাম আনুষ্ঠানিকভাবে ইউসিবির এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশিদের হাতে সনদটি তুলে দেন।


