ছয় বিষয়ে গুরুত্ব আগামীর বাংলাদেশের রূপরেখা তুলে ধরল জামায়াতে ইসলামী
জানুয়ারি ২১, ২০২৬
সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ
জানুয়ারি ২১, ২০২৬
ছয় বিষয়ে গুরুত্ব আগামীর বাংলাদেশের রূপরেখা তুলে ধরল জামায়াতে ইসলামী
জানুয়ারি ২১, ২০২৬
সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ
জানুয়ারি ২১, ২০২৬

যশোরে যুবককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারী নিহত

যশোরে জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

যশোরে জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় গণপিটুনিতে নিহত হয়েছেন হামলাকারী অপর যুবক। গতকাল বিকালে চৌগাছা উপজেলার সলুয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও একই গ্রামের হজরত আলীর ছেলে আব্দুল আলিম পলাশ (৩৫)।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানান, রফিকুল ও পলাশের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। রফিকুল ইসলাম বাইসাইকেলে বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। এ সময় চৌগাছা থানার সলুয়া কলেজের সামনে আব্দুল আলিম পলাশ ধারালো অস্ত্র দিয়ে রফিকুল ইসলামের মাথা ও মুখে আঘাত করেন। একপর্যায়ে রফিকুলের স্বজন ও স্থানীয় লোকজন পলাশকে গণপিটুনি দেয়। পরে কোতোয়ালি থানা পুলিশ দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। ঢাকায় নেয়ার পথে সন্ধ্যায় রফিকুল মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *