
কুড়িগ্রামে সেতুর পাটাতন ভেঙে যানচলাচল বন্ধ
জানুয়ারি ২১, ২০২৬
বরিশালে নির্বাচনী সৌহার্দ্যের সংলাপ
জানুয়ারি ২১, ২০২৬রাষ্ট্রীয় সংস্কারে গণভোটের গুরুত্ব তুলে ধরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটি জাতীয় সনদ বা ঘোষণাপত্র তৈরি করেছি।
রাষ্ট্রীয় সংস্কারে গণভোটের গুরুত্ব তুলে ধরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটি জাতীয় সনদ বা ঘোষণাপত্র তৈরি করেছি। কিন্তু শুধু আইন বা অধ্যাদেশ দিয়ে সব সংস্কার স্থায়ী করা সম্ভব নয়। কিছু মৌলিক পরিবর্তনের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। বর্তমান সরকার কেবল অধ্যাদেশ জারি করে সে স্থায়ী পরিবর্তন আনতে পারে না।’
গতকাল সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত প্রচার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের যৌক্তিকতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এ সভার আয়োজন করা হয়।
উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, ‘অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার অধ্যাদেশের মাধ্যমে জারি করছে, পরবর্তী নির্বাচিত সংসদ যদি সেগুলো অনুমোদন না করে, তবে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এতে সংস্কারের কোনো কার্যকারিতা থাকবে না।’
অন্তর্বর্তী সরকারকে পুরোপুরি নিরপেক্ষ ভাবার অবকাশ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এ সরকার পুরোপুরি নিরপেক্ষ নয়। এটি জুলাই অভ্যুত্থানের পক্ষের সরকার। সুতরাং গণ-অভ্যুত্থানে জনগণের যে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, তার পক্ষেই সরকার কথা বলবে এবং কাজ করবে।’
জনগণের ম্যান্ডেট, রাজনৈতিক বাধ্যবাধকতা ও গণভোটের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে উপদেষ্টা বলেন, ‘যদি প্রস্তাবিত সংস্কারগুলোয় জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সমর্থন জানায়, তবে এটি একটি শক্তিশালী ম্যান্ডেট হিসেবে প্রতিষ্ঠিত হবে। তখন ভবিষ্যতে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, তারা জনগণের এ রায় বা সংস্কারগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। কোনো সরকারই তখন জনগণের রায়কে উপেক্ষা করতে পারবে না।’
জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ও সিভিল সার্জন একেএম শাহাব উদ্দিন। সভায় উপস্থিত কর্মকর্তারা গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গৃহীত প্রচার-প্রচারণার অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। বক্তারা একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণভোট নিশ্চিত করতে প্রশাসনের প্রস্তুতির কথা জানান।


