হেক্টরপ্রতি ধানের ফলনে অনেক পিছিয়ে বাংলাদেশ
জানুয়ারি ২০, ২০২৬
মডেল নির্বাচনের প্রত্যাশা: অবাধ ও সুষ্ঠু ভোট চায় যুক্তরাষ্ট্র, আশ্বাস বাংলাদেশের
জানুয়ারি ২১, ২০২৬
হেক্টরপ্রতি ধানের ফলনে অনেক পিছিয়ে বাংলাদেশ
জানুয়ারি ২০, ২০২৬
মডেল নির্বাচনের প্রত্যাশা: অবাধ ও সুষ্ঠু ভোট চায় যুক্তরাষ্ট্র, আশ্বাস বাংলাদেশের
জানুয়ারি ২১, ২০২৬

সংস্কার ও বিচার বিভাগের স্বাধীনতার শর্তে যেকোনো দলের সঙ্গে জামায়াত: শফিকুর রহমান

সংস্কার ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার শর্তে আগামীর রাজনৈতিক অগ্রযাত্রায় যেকোনো দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমন মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক পলিসি সামিটের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গত ১৭ বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট প্রায় সব প্রতিষ্ঠান ধ্বংস করে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে। এর ফলে গণতন্ত্র, সুশাসন ও নাগরিক অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে নির্বাচন অবশ্যই শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে হবে। তিনি জানান, দুর্নীতিবিরোধী অবস্থান, বিচার বিভাগের স্বাধীনতা এবং রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কারের প্রশ্নে যেসব রাজনৈতিক দল একমত হবে, তাদের সঙ্গে জামায়াত কাজ করতে আগ্রহী।

একটি উন্নত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশা ও মতাদর্শের মানুষকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *