
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম নির্বাচন সুষ্ঠু না হলে দায় পড়বে অন্তর্বর্তী সরকারের ওপর
জানুয়ারি ২০, ২০২৬
২০৩০ বিশ্বকাপের ভেন্যু: মরক্কোর পতন, বার্নাব্যুর উত্থান?
জানুয়ারি ২০, ২০২৬কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে চুয়াডাঙ্গায় কৃষিপ্রযুক্তি প্রদর্শন মেলা শুরু হয়েছে।
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে চুয়াডাঙ্গায় কৃষিপ্রযুক্তি প্রদর্শন মেলা শুরু হয়েছে। গতকাল সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষে মেলায় ১৪টি স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসব স্টলে উন্নত জাতের ফসল, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও কৃষিযন্ত্র প্রদর্শন করা হয়। মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার।


