ট্রাক উল্টে রাস্তায় ছড়িয়ে পড়ল গ্যাস সিলিন্ডার, পথচারী নিহত
জানুয়ারি ২০, ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম নির্বাচন সুষ্ঠু না হলে দায় পড়বে অন্তর্বর্তী সরকারের ওপর
জানুয়ারি ২০, ২০২৬
ট্রাক উল্টে রাস্তায় ছড়িয়ে পড়ল গ্যাস সিলিন্ডার, পথচারী নিহত
জানুয়ারি ২০, ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম নির্বাচন সুষ্ঠু না হলে দায় পড়বে অন্তর্বর্তী সরকারের ওপর
জানুয়ারি ২০, ২০২৬

মা-মেয়েসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

মুন্সিগঞ্জে ঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মুন্সিগঞ্জে ঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্বামী। এর আগে রোববার রাতে মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

সিংগাইর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ২টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে শাকিল হোসেনের বাড়িতে মজনু (৩৫) ও দ্বিন ইসলামকে (২৩) দেখতে পান ওই বাড়ির লোকজন। এ সময় গ্রামের লোকজন গরুচোর সন্দেহে তাদের পিটুনি দেয়। খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য দুজনকে ঢাকায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তাদের মৃত্যু হয়। নিহত মজনু উপজেলার দশআনি গ্রামে তোতা মিয়ার ছেলে এবং দ্বিন ইসলাম ছয়আনি গ্রামের বান্দু মিয়ার ছেলে।

সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তন্তর করা হবে। নিহত মজনু ও দ্বিন ইসলামের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে মুন্সিগঞ্জে ঘর থেকে রক্তাক্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বেলা ১টার দিকে সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আমেনা বেগম (৩২), তার দিনমজুর স্বামী মিজান মিয়া ও শিশুকন্যা মরিয়মকে (৮) নিয়ে ওই এলাকার নুরুজ্জামান সরকারের ভাড়া বাড়িতে বসবাস করতেন। চার মাস আগে সেখানে বসবাস শুরু করেন তারা। গতকাল সকালে প্রতিবেশীরা নিহতদের কোনো সাড়া না পেয়ে ঘরের দরজায় ধাক্কা দেন। পরে ঘরের ভেতরে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান, আইনি প্রক্রিয়ার শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ শুরু করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্বামী মিজান মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *