
কভিডের পর মাথাপিছু বৈদেশিক ঋণ সবচেয়ে বেশি বেড়েছে ২০২৪-২৫ অর্থবছরে
জানুয়ারি ১৯, ২০২৬নেত্রকোনায় ইউএনওকে ‘শাসানোর’ ঘটনায় ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
জানুয়ারি ১৯, ২০২৬ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি মব সৃষ্টির অভিযোগ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি মব সৃষ্টির অভিযোগ করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুবকর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ অভিযোগ আনা হয়। শনিবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে এ চিঠি পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।
চিঠিতে অভিযোগ করা হয়, সরাইলের ইসলামাবাদ গ্রামে প্যান্ডেল করে জনসমাবেশের আয়োজন করেন রুমিন ফারহানা, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং আঙুল উঁচিয়ে হুমকি প্রদর্শন করেন।
চিঠিতে আরো অভিযোগ করা হয়, রুমিন ফারহানার সঙ্গে থাকা জুয়েল মিয়াসহ কয়েকজন এ সময় মারমুখী আচরণ করেন। তারা মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। চিঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর একটি লিংক উল্লেখ করা হয়।


