
সুনামগঞ্জে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১
জানুয়ারি ১৭, ২০২৬
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতিতে এনআইডি কার্ড করতে হবে: রুহুল কুদ্দুস খান রিপন
জানুয়ারি ১৭, ২০২৬প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে ফাহিমা নাসরিন মুন্নি বলেন, প্রতিবন্ধীদের আলাদা করে দেখার মানসিকতা পরিহার করতে হবে। তারা সমাজের অবিচ্ছেদ্য অংশ। কেবল আইন দিয়ে সব পরিবর্তন সম্ভব নয়। অর্থনীতিতে প্রতিবন্ধী ব্যক্তিদের শ্রম ও মেধার স্বীকৃতি দিতে হবে। সেইসঙ্গে তাদের জন্য রাষ্ট্রের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করতে হবে
রাষ্ট্র, সমাজ এমনকি পরিবারও এখন পর্যন্ত প্রতিবন্ধীবান্ধব হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছি। এ নতুন বাংলাদেশের ইশতেহারে অবশ্যই নারীবান্ধব, শিশুবান্ধব ও প্রতিবন্ধীবান্ধব সমাজ গড়ার অঙ্গীকার যুক্ত করতে হবে।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বণিক বার্তা কার্যালয়ে আয়োজিত ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন: আগামীর বাংলাদেশে করণীয়’ শীর্ষক এক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন, বি-স্ক্যান, ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি এবং বণিক বার্তার যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।
অ্যাডভোকেট মুন্নি তার বক্তব্যে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, আমরা সংবেদনশীল এবং যেকোনো সংগ্রাম ও লড়াই আমরা অনুধাবন করতে পারি। এবারের গণ-অভ্যুত্থানে পাঁচ শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়ে প্রতিবন্ধী হয়েছেন। তাদের এ ত্যাগ আমাদের দায়বদ্ধতা বাড়িয়ে দেয়।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিবন্ধীদের আলাদা করে দেখার মানসিকতা পরিহার করতে হবে। তারা সমাজের অবিচ্ছেদ্য অংশ। কেবল আইন দিয়ে সব পরিবর্তন সম্ভব নয়। অর্থনীতিতে প্রতিবন্ধী ব্যক্তিদের শ্রম ও মেধার স্বীকৃতি দিতে হবে। সেইসঙ্গে তাদের জন্য রাষ্ট্রের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করতে হবে।
ফাহিমা নাসরিন মুন্নি জোর দিয়ে বলেন, রাষ্ট্র ও সমাজকে বড় পরিসরে সচেতন করতে হবে। বিশ্বের অনেক উন্নত দেশে প্রতিবন্ধীরা রাষ্ট্র ও সমাজ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যা আমাদের জন্য উদাহরণ হতে পারে।
পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজগম্য ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি জানিয়ে তিনি বলেন, আসন্ন নির্বাচনের ইশতেহারে এ বিষয়গুলো অন্তর্ভুক্ত করা এবং তা বাস্তবায়ন করা নতুন বাংলাদেশ গড়ার অন্যতম শর্ত।


