চট্টগ্রামে ভোটযুদ্ধে লড়বেন এমদাদুল ও সাবিনা দম্পতি
জানুয়ারি ১৭, ২০২৬
রাষ্ট্র ও সমাজ প্রতিবন্ধীবান্ধব নয়: ফাহিমা নাসরিন মুন্নি
জানুয়ারি ১৭, ২০২৬
চট্টগ্রামে ভোটযুদ্ধে লড়বেন এমদাদুল ও সাবিনা দম্পতি
জানুয়ারি ১৭, ২০২৬
রাষ্ট্র ও সমাজ প্রতিবন্ধীবান্ধব নয়: ফাহিমা নাসরিন মুন্নি
জানুয়ারি ১৭, ২০২৬

সুনামগঞ্জে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১

ঢাকা থেকে সুনামগঞ্জ গামী এনা পরিবহনের (এসি বাস) সঙ্গে পিক আপের সংঘর্ষ হলে পিকআপের ড্রাইভার ঘটনাস্থলেই মারা যায়।দুর্ঘটনায় আহতদের মধ্যে ৭ থেকে ৮ জন বিভিন্নভাবে আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনা পরিবহনের একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৮ জন। নিহত ব্যক্তি পিকআপ ভ্যানের চালক।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার বুরাইরগাও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর এনা বাসটি সড়কের পাশের একটি ছোট খালে পড়ে যায়। আর পিকআপটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬ টা ৪৫ মিনিটের দিকে বুরাইরগাঁও (গোবিন্দগঞ্জ) এলাকায় ঢাকা থেকে সুনামগঞ্জগামী এনা পরিবহনের (এসি বাস) সঙ্গে পিক আপের সংঘর্ষ হলে পিকআপের ড্রাইভার ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর আহত ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এনা বাসের চালকও রয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুনামগঞ্জের ছাতক থানার ঘোড়াউগাঁও এলাকায় পিকআপ ও এনা পরিবহনের একটি বাসের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *