ইসিতে ৭ম দিনের আপিল শুনানিতে ১৮ প্রার্থীর আবেদন মঞ্জুর
জানুয়ারি ১৬, ২০২৬
খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছি
জানুয়ারি ১৭, ২০২৬
ইসিতে ৭ম দিনের আপিল শুনানিতে ১৮ প্রার্থীর আবেদন মঞ্জুর
জানুয়ারি ১৬, ২০২৬
খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছি
জানুয়ারি ১৭, ২০২৬

একাধিক নাটক-চলচ্চিত্রে স্বচ্ছ

মো. সামছুল হুদার সঙ্গে বেশ কয়েকটি নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন স্বচ্ছ। শিগগিরই এসব নাটক ও চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন।

ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন সাইফ খান স্বচ্ছ। ২০১৩ সালে কাজী মোরশেদ পরিচালিত সিনেমা একই বৃত্তে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর একাত্তরের খুদিরাম, মুক্তি ও একাত্তরের খ-গল্প সিনেমায় অভিনয় করে নিজের প্রতিভার ছাপ রাখেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি কলেজে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে পড়াশোনা করছেন স্বচ্ছ। ছুটিতে কিছুদিন আগে তিনি দেশে এসেছেন। এ সময়েই নতুন কাজের প্রস্তাব নিয়ে ব্যস্ততা শুরু হয়েছে তার।

জানা গেছে, মো. সামছুল হুদার সঙ্গে বেশ কয়েকটি নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন স্বচ্ছ। শিগগিরই এসব নাটক ও চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন।

স্বচ্ছের মতে, ছুটিতে দেশে এসে পরিকল্পনা অনুযায়ী কিছু কাজ হাতে নেয়া হয়েছে এবং সময় নিয়ে সেগুলো শেষ করা হবে। দেশে ফেরার পর এখনো অনেক দর্শক আমাকে মনে রেখেছেন, এটা আমার জন্য আনন্দের। সামনে আরো ভালো কাজের মাধ্যমে দর্শকের ভালোবাসা পাওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে পড়াশোনাও মনোযোগ দিয়ে শেষ করতে চান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *