বিপিএল নোয়াখালীকে হারিয়ে শীর্ষে উঠল চট্টগ্রাম
জানুয়ারি ১৬, ২০২৬
ইসিতে ৭ম দিনের আপিল শুনানিতে ১৮ প্রার্থীর আবেদন মঞ্জুর
জানুয়ারি ১৬, ২০২৬
বিপিএল নোয়াখালীকে হারিয়ে শীর্ষে উঠল চট্টগ্রাম
জানুয়ারি ১৬, ২০২৬
ইসিতে ৭ম দিনের আপিল শুনানিতে ১৮ প্রার্থীর আবেদন মঞ্জুর
জানুয়ারি ১৬, ২০২৬

আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উত্তরার নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব।

সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও আইইউবিএটির পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতীক সাদা কবুতর অবমুক্ত করা হয়।

সকাল ১০টায় সকল অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.), প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফ্ফর আলম চৌধুরীসহ বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, কো-অর্ডিনেটর, শিক্ষক ও কর্মকর্তারা।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে আইইউবিএটির শিক্ষা, গবেষণা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *