
সম্পর্ক মেরামতের ইঙ্গিত দিয়ে পারস্পরিক শুল্ক কমানোর ঘোষণা দিল চীন-কানাডা
জানুয়ারি ১৬, ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জানুয়ারি ১৬, ২০২৬টস হেরে নোয়াখালী গুটিয়ে যায় মাত্র ১২৬ রানে। জবাবে ১৮ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম।
দ্বাদশ বিপিএলে আজ শুক্রবার ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে চট্টগ্রাম রয়্যালস। ৮ ম্যাচে ১২ পয়েন্ট মেহেদী হাসানের দলের। রাজশাহী ওয়ারিয়র্স সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। আজ সন্ধ্যায় সিলেট টাইটানসকে হারালে আবার শীর্ষস্থান পুনরুদ্ধার করবে রাজশাহী।
বৃহস্পতিবার ঢাকা পর্বের প্রথম দিনের খেলা হয়নি ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের টানাপড়েনের কারণে। আজ গতকালের দুটি খেলা হচ্ছে। দুপুরে চট্টগ্রামের মুখোমুখি হয় নোয়াখালী। এ ম্যাচে টস হেরে নোয়াখালী গুটিয়ে যায় মাত্র ১২৬ রানে। জবাবে ১৮ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম।
বাংলাদেশের পেস বোলার শরিফুল ইসলাম ও স্পিনার মেহেদী হাসানের দুর্দান্ত বোলিং অল্প রানে আটকে দেয় নোয়াখালীকে, যারা সিলেটে সর্বশেষ দুটি ম্যাচেই টানা জিতেছে। আজ তারা সুবিধা করতে পারেনি। শরিফুল ৯ রানে ৫টি ও মেহেদী ১২ রানে ৩টি উইকেট নিয়ে ১২৬ রানে নোয়াখালীকে অলআউট করে দেন। নোয়াখালীর হাসান ইসাখিল ২০ বলে ২৫, জাকের আলী ২২ বলে ২৩ ও সাব্বির হোসেন ১৯ বলে ২২ রান করেন।
জবাব দিতে নেমে চট্টগ্রাম ২৯ রানে ৪ উইকেট হারালেও অধিনায়ক মেহেদী হাসান (৩৬ বলে ৪৯*) ও আসিফ আলীর (৩০ বলে ৩৬*) ব্যাটে ভর করে শেষ পর্যন্ত সহজ জয় পায়। ৪৫ বলে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে চট্টগ্রামকে জেতান মেহেদী ও আসিফ। ম্যাচসেরা হয়েছেন শরিফুল।


