ওসমান হাদির বড় ভাই ওমর হাদিকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ
জানুয়ারি ১৬, ২০২৬
বেক্সিমকোর তালিকাভুক্ত তিন কোম্পানি ১২ কার্যদিবসের মধ্যে পর্ষদ সভা সম্পন্ন করতে বিএসইসির আদেশ
জানুয়ারি ১৬, ২০২৬
ওসমান হাদির বড় ভাই ওমর হাদিকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ
জানুয়ারি ১৬, ২০২৬
বেক্সিমকোর তালিকাভুক্ত তিন কোম্পানি ১২ কার্যদিবসের মধ্যে পর্ষদ সভা সম্পন্ন করতে বিএসইসির আদেশ
জানুয়ারি ১৬, ২০২৬

চুয়েটে ভর্তি পরীক্ষা শনিবার

এবারের ভর্তি পরীক্ষায় ৯৩১টি আসনের বিপরীতে সর্বমোট ১৩ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী অংশ নেবেন। পরীক্ষার ফলাফল আগামী ৩১ জানুয়ারি (শনিবার) প্রকাশ করা হবে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বহুনির্বাচনী পরীক্ষা এরপর অঙ্কন পরীক্ষা দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এবারের ভর্তি পরীক্ষায় ৯৩১টি আসনের বিপরীতে সর্বমোট ১৩ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী অংশ নেবেন। পরীক্ষার ফলাফল আগামী ৩১ জানুয়ারি (শনিবার) প্রকাশ করা হবে।

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন বলেন, আমাদের প্রস্তুতি ভালো। প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় সভা করা হয়েছে। চুয়েট শহর থেকে কিছুটা দূরে হওয়ায় যানবাহন সমিতির সঙ্গে কথা বলে বাসের ব্যবস্থা করা হয়েছে। আমাদের শিক্ষার্থীরাও সহযোগিতা করছে। আশা করছি, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *