অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯
জানুয়ারি ১৬, ২০২৬
চুয়েটে ভর্তি পরীক্ষা শনিবার
জানুয়ারি ১৬, ২০২৬
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯
জানুয়ারি ১৬, ২০২৬
চুয়েটে ভর্তি পরীক্ষা শনিবার
জানুয়ারি ১৬, ২০২৬

ওসমান হাদির বড় ভাই ওমর হাদিকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ

প্রজ্ঞাপণে বলা হয়, ওমর বিন হাদিকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে তিনি বার্মিংহামে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে উল্লেখ করা হয়েছে, ওমর বিন হাদিকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে তিনি বার্মিংহামে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরো বলা হয়, এ নিয়োগের অন্য শর্তাবলি সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে রাষ্ট্রপতির আদেশক্রমে এ নির্দেশ জারি করা হয়েছে।

নিয়োগ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক বণিক বার্তাকে বলেন, নিয়োগের বিষয়টি ঠিক আছে। এখনো হয়তো ওয়েবসাইটে ওঠানো হয়নি, আমরা বিষয়টি বিবেচনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *