রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে: আমীর খসরু
জানুয়ারি ১৬, ২০২৬
জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের
জানুয়ারি ১৬, ২০২৬
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে: আমীর খসরু
জানুয়ারি ১৬, ২০২৬
জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের
জানুয়ারি ১৬, ২০২৬

খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা শুরু

সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, পেশাজীবী, কূটনীতিকরা উপস্থিত রয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টায় সংসদের দক্ষিণ প্লাজার উন্মুক্ত স্থানে আয়োজনটি শুরু হয়।

সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, পেশাজীবী, কূটনীতিকরা উপস্থিত রয়েছেন।

শোকসভায় যোগ দিয়েছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা।

দীর্ঘ ৪০ দিন ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরদিন সংসদ প্রাঙ্গণে তার জানাজা সম্পন্ন হয়। এরপর জিয়া উদ্যানে স্বামী, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হয় তাকে। তার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়, দাফনের দিনে রাখা হয় সাধারণ ছুটি। আর বিএনপির তরফে দলের চেয়ারপারসনের মৃত্যুতে পালন করা হয় সাত দিনের শোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *