ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ— অধ্যাপক আলী রীয়াজ
জানুয়ারি ১৫, ২০২৬
খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা শুরু
জানুয়ারি ১৬, ২০২৬
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ— অধ্যাপক আলী রীয়াজ
জানুয়ারি ১৫, ২০২৬
খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা শুরু
জানুয়ারি ১৬, ২০২৬

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে: আমীর খসরু

আমীর খসরু বলেন, জনগণ বলতে প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে। আমরা চাই, আগামী দিনে এ পরিবর্তন আনতে হবে। বিগত সময়ে রাষ্ট্রের ক্ষমতা বেড়ে যাওয়ায় জনগণ জিম্মি হয়ে গিয়েছিল। দেশ হতাশার অতল গহ্বরে তলিয়ে যেতে বসেছিল। রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর সময় এসেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। তাই রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে। আজ শুক্রবার সকালে চট্টগ্রামের সিম্যান্স হোস্টেল ন্যাশনাল মেরিটাইম একাডেমি প্রাঙ্গণে চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুণ্যানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, জনগণ বলতে প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে। আমরা চাই, আগামী দিনে এ পরিবর্তন আনতে হবে। বিগত সময়ে রাষ্ট্রের ক্ষমতা বেড়ে যাওয়ায় জনগণ জিম্মি হয়ে গিয়েছিল। দেশ হতাশার অতল গহ্বরে তলিয়ে যেতে বসেছিল। রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর সময় এসেছে।

বিএনপির এ নেতা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখতে হবে। সবার অধিকার আছে স্বাধীনভাবে কাজ করার। আমরা চাই আপনারা সমাজের প্রত্যেকটি জায়গায় অংশগ্রহণ করেন, আপনারা নেতৃত্বে আসবেন।

নারী পূণ্যার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সব জায়গায় আপনাদের আরো বেশি অংশ নিতে হবে, নেতৃত্বে আসতে হবে। নারীদের আরো বেশি শক্তিশালী হতে হবে। টেকসই উন্নয়ন ও প্রকৃত পরিবর্তনের জন্য সব ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমরা সবাই এক, এ ব্যাপারে আপনারা কোনো দ্বিধা-দ্বন্দ্ব রাখবেন না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্যাপ্টেন আতাউর রহমান ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু। এ ছাড়া আরো বক্তব্য দেন বিএনপি নেতা সরফরাজ কাদের রাসেল, রোকন উদ্দিন মাহমুদ, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *