সুস্থ থাকতে বদলাতে হবে শৈশবে শেখা ৬ ভুল অভ্যাস
জানুয়ারি ১৪, ২০২৬
এলপিজিতে চলে ৮০ শতাংশের ব্যবসা দাম সহনীয় না হলে রেস্তোরাঁ বন্ধের পরিকল্পনা, বিপাকে পড়ার শঙ্কায় ৩০ লাখ কর্মী
জানুয়ারি ১৪, ২০২৬
সুস্থ থাকতে বদলাতে হবে শৈশবে শেখা ৬ ভুল অভ্যাস
জানুয়ারি ১৪, ২০২৬
এলপিজিতে চলে ৮০ শতাংশের ব্যবসা দাম সহনীয় না হলে রেস্তোরাঁ বন্ধের পরিকল্পনা, বিপাকে পড়ার শঙ্কায় ৩০ লাখ কর্মী
জানুয়ারি ১৪, ২০২৬

আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ সদস্যদের সাক্ষাৎ

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করেছে, যা আগামী ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে।

গতকাল বুধবার বিকাল ৩ টায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক, অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের পলিটিকাল এনালিস্ট মারসেল নেগি এবং ইলেকশন এনালিস্ট ভাসিল ভাসচেনকা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

তারা ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের উদ্দেশ্য মুখ্য সমন্বয়কে অবহিত করেন। তারা জানান, প্রায় ২০০ জন পর্যবেক্ষক ও ১১ জনের বিশ্লেষক দল নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের মূল দলটি গত ২৯ ডিসেম্বর ঢাকায় পৌঁছেছে। আগামী ১৭ জানুয়ারি সারা বাংলাদেশে ৫৬ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক মোতায়েন করা হবে। তারা তাদের নির্ধারিত এলাকায় নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং মূল দলের কাছে রিপোর্ট করবেন।

নির্বাচনের কিছুদিন আগে ভোটগ্রহণ, গণনা এবং ফলাফল তালিকাভুক্তকরণ পর্যবেক্ষণের জন্য ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মিশনে যোগদান করবেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সম্প্রদায় এবং অংশীদার দেশগুলো থেকে আরো কয়েকজন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক এই মিশনে যোগ দেবেন।

তারা আরো জানান, ইউরোপীয় ইউনিয়নের সুনির্দিষ্ট পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করে এই মিশনটি সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার একটি তথ্যনির্ভর, সামগ্রিক এবং নিরপেক্ষ বিশ্লেষণ তুলে ধরবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এ মিশনটি তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে এবং একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবে।

এ সংক্রান্ত প্রতিবেদনটি মিশনের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হবে। নির্বাচনী প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার পর, মিশনটি সংশ্লিষ্ট অংশীজনদের কাছে একটি বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে। এই প্রতিবেদনে ভবিষ্যৎ নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশসমূহ অন্তর্ভুক্ত থাকবে এবং এটি মিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক, অধ্যাপক আলী রীয়াজ বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনকে সরকারের পক্ষ হতে সকল ধরনের সহযোগিতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *