মিডল ইস্ট আই ইরানিদের আন্দোলন যেভাবে ‘হাইজ্যাক’ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র
জানুয়ারি ১৪, ২০২৬
আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ সদস্যদের সাক্ষাৎ
জানুয়ারি ১৪, ২০২৬
মিডল ইস্ট আই ইরানিদের আন্দোলন যেভাবে ‘হাইজ্যাক’ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র
জানুয়ারি ১৪, ২০২৬
আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ সদস্যদের সাক্ষাৎ
জানুয়ারি ১৪, ২০২৬

সুস্থ থাকতে বদলাতে হবে শৈশবে শেখা ৬ ভুল অভ্যাস

গোসলের সময় সারা শরীরে সাবান দিলেও পায়ের আঙুলের ফাঁকগুলো উপেক্ষিত থেকে যায়। অথচ সারাদিন জুতো-মোজা পরে থাকার ফলে ওই অংশে ঘাম আর ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি বাসা বাঁধে

ব্যক্তিগত পরিচ্ছন্নতা বা হাইজিন বজায় রাখা আমাদের নিত্যনৈমিত্তিক কাজের অংশ। পরিবার, স্কুল কিংবা পাবলিক টয়লেটের দেয়ালে টাঙানো রঙিন পোস্টার থেকে শৈশবেই এসব পরিচ্ছন্নতার পাঠ আমরা শিখে যাই।

কিন্তু আধুনিক গবেষণা বলছে, পরিচ্ছন্নার ক্ষেত্রে ছোটবেলা থেকে আমরা যেসব অভ্যাস মেনে আসছি, তার অনেকগুলোই আসলে ভুল পদ্ধতিতে করছি। কিছু অভ্যাস সময়ের সঙ্গে সঙ্গে অকার্যকর হয়ে গেছে, কিছু উল্টো ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে আর কিছু আমরা শৈশব থেকেই এড়িয়ে চলছি। নিজেদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে ও ছোটখাটো সংক্রমণ এড়াতে ৬টি সাধারণ পরিচ্ছন্নতার সঠিক নিয়ম হলো:

পায়ের আঙুলের ফাঁক পরিষ্কার করা

শরীরের প্রতিটি অঙ্গের মতো পায়ের পাতাও বিশেষ যত্নের দাবি রাখে। গোসলের সময় সারা শরীরে সাবান দিলেও পায়ের আঙুলের ফাঁকগুলো উপেক্ষিত থেকে যায়। অথচ সারাদিন জুতো-মোজা পরে থাকার ফলে ওই অংশে ঘাম আর ব্যাকটেরিয়া সবচেয়ে বেশি বাসা বাঁধে। চিকিৎসকদের মতে, আঙুলের ফাঁকে জমে থাকা এ ময়লা থেকেই পায়ের দুর্গন্ধ ও অ্যাথলেটস ফুটের মতো ছত্রাকজনিত সমস্যা তৈরি হয়। তাই গোসলের সময় প্রতিবার আঙুলের ফাঁকগুলো ঘষে পরিষ্কার করা জরুরি।

ফ্লসিং

অনেকের ধারণা, ভালো টুথপেস্ট দিয়ে দিনে দুইবার দাঁত মাজলেই মুখের কাজ শেষ। কিন্তু টুথব্রাশের ব্রিসল দাঁতের সব কোণায় পৌঁছাতে পারে না। ডেন্টিস্টদের মতে, দাঁতের ফাঁকে জমে থাকা প্লাক সরাতে ‘ডেন্টাল ফ্লস’ বা বিশেষ সুতোর ব্যবহার অপরিহার্য। মাউথওয়াশ কুলি করে ময়লা সরালেও ব্যাকটেরিয়ার আস্তরণ পুরোপুরি তুলতে পারে না। শুরুতে ফ্লসিং করলে মাড়ি দিয়ে সামান্য রক্ত পড়তে পারে, কিন্তু নিয়মিত অভ্যাসে মাড়ি আরো শক্ত ও জীবাণুমুক্ত হয়।

হাতের কবজি পর্যন্ত পরিষ্কার করা

হাত ধোয়ার প্রশ্নে আমরা সাধারণত হাতের তালু ভিজিয়ে নিই। সাবান দিয়ে ধোয়া হলেও অনেকসময় উপরের পিঠ শুকনোই থাকে। কিন্তু হাত ধোয়ার সঠিক নিয়ম হলো আঙুলের ডগা থেকে শুরু করে নখ ও কবজি পর্যন্ত সাবান দিয়ে ঘষা। আমরা যখন কোনো কাজ করি বা কিছু ধরি, জীবাণু কেবল তালুতেই সীমাবদ্ধ থাকে না। তাই কবজি পর্যন্ত না ধুলে হাত পুরোপুরি পরিষ্কার হয় না। পাশাপাশি কেবল স্যানিটাইজারের ওপর নির্ভর না করে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা উচিত।

শ্যাম্পু করার সঠিক মাত্রা

বিজ্ঞাপনের পাল্লায় পড়ে আমরা অনেকেই প্রতিদিন চুলে শ্যাম্পু করি, যা চুলের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত শ্যাম্পু চুলের প্রাকৃতিক তেল শুষে নেয়, ফলে মাথার ত্বক শুষ্ক হয়ে চুলকানি ও খুশকি তৈরি হয়। মাথার ত্বক খুব তৈলাক্ত হলে সপ্তাহে ২-৩ বার শ্যাম্পু করুন। আর যদি চুল শুষ্ক বা কোঁকড়া হয়, তবে সপ্তাহে ২ বারের বেশি শ্যাম্পু করার প্রয়োজন নেই।

নখ কামড়ানো ও চামড়া ছেঁড়া

টেনশন হলে কিংবা আনমনে নখ কামড়ানো অনেকেরই পুরনো স্বভাব। এ অভ্যাসটি আপনার নখ ও নখের চারপাশের নরম টিস্যুর স্থায়ী ক্ষতি করে। দাঁত দিয়ে নখ কাটলে সেখানে ছোট ক্ষত সৃষ্টি হয়, যা দিয়ে খুব সহজেই রক্তপ্রবাহে জীবাণু মিশে যেতে পারে। এমনকি হ্যাংনেইল বা নখের পাশের চামড়া টেনে ছিঁড়লে সেখানে মারাত্মক ইনফেকশন হতে পারে। তাই নখ পরিষ্কার রাখতে সবসময় নেল কাটার বা কাঁচি ব্যবহার করুন।

ভেজা চুলের যত্ন

গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলে সজোরে চিরুনি চালানো অনেকের অভ্যাস। কিন্তু বিশেষজ্ঞরা বলেন, ভেজা অবস্থায় চুলের গোড়া সবচেয়ে নরম থাকে, তাই এই সময় ব্রাশ করলে চুল ছিঁড়ে যাওয়া ও আগা ফাটার ঝুঁকি থাকে। আর তাই প্রথমে তোয়ালে দিয়ে চুল আলতো করে চেপে পানি মুছে নিতে হবে। এরপর বড় দাঁতের চিরুনি দিয়ে ধীরে ধীরে জট ছাড়িয়ে নিলেই হয়। পুরোপুরি শুকানোর আগে ব্রাশ ব্যবহার না করাই শ্রেয়।

মেন্টাল ফ্লস অবলম্বনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *