শীতজনিতসহ বিভিন্ন রোগে যশোর সদর হাসপাতালে ১০ জনের মৃত্যু
জানুয়ারি ১০, ২০২৬
বাংলাদেশের সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত : নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
জানুয়ারি ১০, ২০২৬
শীতজনিতসহ বিভিন্ন রোগে যশোর সদর হাসপাতালে ১০ জনের মৃত্যু
জানুয়ারি ১০, ২০২৬
বাংলাদেশের সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত : নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
জানুয়ারি ১০, ২০২৬

গ্যাস নিয়ে সংকটের মধ্যে এবার ফেটেছে ভালভ, নতুন করে স্বল্পচাপ রাজধানীতে

মিরপুর রোডে ৪ ব্যাসের ভালভ ফেটে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ করে চাপ সীমিত করায় রাজধানীতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে। শনিবার (১০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিরপুর রোডে গণভবনের সম্মুখে ৪ ব্যাসের ভালভ ফেটে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ করে চাপ সীমিত করায় ধানমণ্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।

দ্রুততম সময়ের মধ্যে ভালভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

রাজধানী ঢাকায় গত কয়েক ধরেই গ্যাসের স্বল্পচাপ কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। এর মধ্যেই আজ আবার নতুন করে এ সমস্যার কথা জানালো তিতাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *