মুন্সিগঞ্জের সংসদীয় তিন আসন ১৭ প্রার্থীর মধ্যে কোটিপতি ছয়জন একমাত্র নারী প্রার্থী লাখপতি
জানুয়ারি ১০, ২০২৬
ইসিতে ৬৪৫ আপিল শুনানি শুরু আজ
জানুয়ারি ১০, ২০২৬
মুন্সিগঞ্জের সংসদীয় তিন আসন ১৭ প্রার্থীর মধ্যে কোটিপতি ছয়জন একমাত্র নারী প্রার্থী লাখপতি
জানুয়ারি ১০, ২০২৬
ইসিতে ৬৪৫ আপিল শুনানি শুরু আজ
জানুয়ারি ১০, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন রাঙ্গামাটির দুর্গম ২০ কেন্দ্রে ব্যবহার হবে হেলিকপ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা রাঙ্গামাটির ২১৩ ভোট কেন্দ্রের মধ্যে ২০টি রয়েছে দুর্গম এলাকায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা রাঙ্গামাটির ২১৩ ভোট কেন্দ্রের মধ্যে ২০টি রয়েছে দুর্গম এলাকায়। এসব ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচন কর্মীদের আনানেয়া করতে হয় হেলিকপ্টারে। এসব ভোট কেন্দ্রের বেশির ভাগই মোবাইল নেটওয়ার্কের বাইরে হওয়ায় ফলাফল পেতেও হয় দেরি। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮টি কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার হলেও এবার ২০টিকে হেলিসর্টি ভোট কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এসব কেন্দ্রে নির্বাচন পরিচালনার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হবে।

জেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, ১০ উপজেলার মধ্যে দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন মিলে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০ জন। নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুজন। জেলার ২১৩টি ভোট কেন্দ্রের মধ্যে হেলিসর্টি কেন্দ্র রয়েছে ২০টি।

নির্বাচন অফিস জানিয়েছে, দুর্গম ২০টি ভোট কেন্দ্রের মধ্যে রয়েছে আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়ির ছয়টি, বরকল উপজেলার দুটি, জুরাছড়ি উপজেলার সাতটি এবং বিলাইছড়ি উপজেলার পাঁচটি।

রাঙ্গামাটি জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বলেন, ‘গতবারের চেয়ে এবার দুটি হেলিসর্টি কেন্দ্র বেড়ে ২০টি হয়েছে। এসব দুর্গম ভোট কেন্দ্রগুলোয় নির্বাচনী সরঞ্জামসহ সংশ্লিষ্ট জনবল হেলিকপ্টারে আনানেয়া করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *