টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল
জানুয়ারি ৫, ২০২৬
উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান বেকারত্বে জনজীবনে বড় অভিঘাত
জানুয়ারি ৫, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল
জানুয়ারি ৫, ২০২৬
উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান বেকারত্বে জনজীবনে বড় অভিঘাত
জানুয়ারি ৫, ২০২৬

ফাতেমা চরিত্রে দর্শকের হৃদয়ে দীপা খন্দকার

দীর্ঘদিন ধরে অভিনয়ে নিয়মিত থেকে দর্শকের ভালোবাসা অর্জন করে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার।

দীর্ঘদিন ধরে অভিনয়ে নিয়মিত থেকে দর্শকের ভালোবাসা অর্জন করে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। তার সময়কালের অভিনয়শিল্পীদের মধ্যে বিরতিহীনভাবে কাজ করে যাওয়ার দৃষ্টান্ত খুব কমই দেখা যায়। নাটকে দীর্ঘ পথচলার মধ্য দিয়ে নিজেকে একজন গুণী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। কয়েক বছর আগে সিনেমায় অভিনয় করেও দর্শকের প্রশংসা কুড়িয়েছেন দীপা।

সাম্প্রতিক সময়ে একাধিক খণ্ড নাটকে ভিন্ন ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে আবারো আলোচনায় এসেছেন এ অভিনেত্রী। অভিনয়ের বৈচিত্র্য ও সাবলীলতা দিয়ে প্রতিবারই তিনি দর্শকের মন জয় করে নিচ্ছেন।

বর্তমানে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-তে ফাতেমা চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছেন দীপা খন্দকার। নাটকে তিনি ইরফান সাজ্জাদ ও খায়রুল বাসারের ফুফুর চরিত্রে অভিনয় করছেন। তার স্বামী রফিকের ফিরে আসাকে কেন্দ্র করে গল্পে নতুন মোড় তৈরি হওয়ায় নাটকটি দর্শকের কৌতূহল আরো বাড়িয়ে তুলেছে।

এরই মধ্যে এ নাটকের ১৮তম পর্ব প্রচার হয়েছে। এতে একজন ডিভোর্সি নারী ও একজন মায়ের চরিত্রে দীপার অভিনয় দর্শকের মাঝে আলাদা দাগ কেটেছে। নাটকে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মনিরা মিঠু, নাদের চৌধুরী, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।

নিজের চরিত্র ও নাটকের সাফল্য নিয়ে দীপা খন্দকার জানান, এটা আমাদেরই গল্প অল্প সময়েই দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেছে। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তাদের প্রতিক্রিয়া দেখেই তিনি তার চরিত্রের সাড়া বুঝতে পারছেন। ধারাবাহিক নাটক হওয়ায় প্রতিনিয়ত দর্শকের কৌতূহল অনুভব করেছেন তিনি। ভালো গল্প ও যত্ন নিয়ে নাটক নির্মাণের জন্য নির্মাতা রাজকে বিশেষভাবে ধন্যবাদ জানান দীপা। তার মতে, এ নাটক প্রমাণ করেছে দর্শক এখনো ভালো গল্পের নাটক দেখতে চান। পুরো টিমের মধ্যে আন্তরিকতার বন্ধনও এ নাটকের একটি বড় ইতিবাচক দিক।

এদিকে দীপা খন্দকার আবারো এটা আমাদেরই গল্প ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেবেন। নতুন বছরটি এ ধারাবাহিক নাটকের কাজ দিয়েই শুরু হচ্ছে তার। গত বছরের শেষ প্রান্তে দীপা অভিনীত আলোচিত নাটক ছিল ‘শেষের গল্প’ ও ‘অনুতপ্ত’। পাশাপাশি শেষ করেছেন বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’ ও ‘হাঙ্গর’ সিনেমার কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *