
বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
জানুয়ারি ২, ২০২৬
যশোর রেজিস্ট্রি অফিসে আগুন, পুড়ে গেছে ২০০ বছরের পুরনো নথি
জানুয়ারি ২, ২০২৬আমীর খসরু বলেন, আগামীর বাংলাদেশে প্রতিটি মানুষের অধিকার একজন বাংলাদেশী হিসেবে রক্ষা করা হবে। খালেদা জিয়া চাইতেন, সব ধর্মের মানুষকে নিয়ে বেঁচে থাকতে, শান্তিতে থাকতে। আমাদেরও এ পথ অনুসরণ করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়ার দর্শন, আদর্শ ও চিন্তা-চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শ ও রাজনৈতিক দর্শন জাতির পথনির্দেশক হয়ে থাকবে।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের ‘জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ’ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ ছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান, শিক্ষাবিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য সুমন বড়ুয়া বক্তব্য দেন।
আমীর খসরু বলেন, আগামীর বাংলাদেশে প্রতিটি মানুষের অধিকার একজন বাংলাদেশী হিসেবে রক্ষা করা হবে। খালেদা জিয়া চাইতেন, সব ধর্মের মানুষকে নিয়ে বেঁচে থাকতে, শান্তিতে থাকতে। আমাদেরও এ পথ অনুসরণ করতে হবে।
তিনি বলেন, ড. জ্ঞানশ্রী মহাথেরো আজীবন যা করে গেছেন, তা আমরা অনুসরণ করতে পারিনি। আজ সময় এসেছে সবাই মিলে সেগুলো অনুসরণ ও ধারণ করার। তার দর্শন আগামীর জাতি গঠনে পাথেয় হয়ে থাকবে। এদেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এক জায়গায় থাকব।
দেশে বৌদ্ধদের সর্বোচ্চ গুরু প্রয়াত অগ্র মহাপণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাথেরোর ‘জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ’ উপলক্ষে অষ্টপরিষ্কারসহ সংঘদান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ বৌদ্ধ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আজ সন্ধ্যা ৬টায় সংঘরাজ জ্ঞানশ্রী মহাথেরোর দেহধাতু রাউজানের বিনাজুরী শ্মশান বিহারে নেয়া হবে। তিনি গত বছরের ১৩ নভেম্বর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


