খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বিজিএমইএর নেতারা
জানুয়ারি ২, ২০২৬
খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন জাতির পথনির্দেশক হয়ে থাকবে: আমীর খসরু
জানুয়ারি ২, ২০২৬
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বিজিএমইএর নেতারা
জানুয়ারি ২, ২০২৬
খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন জাতির পথনির্দেশক হয়ে থাকবে: আমীর খসরু
জানুয়ারি ২, ২০২৬

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

হলফনামার এফিডেভিটে একইদিনে আইনজীবী ও প্রার্থীর সই থাকতে হয়। কিন্তু মান্না যেদিন সই করেছেন, আইনজীবী তার একদিন আগেই সই করেছেন। মান্না যেসব মামলায় খালাস পাওয়ার কথা লিখেছেন, সেগুলোর কাগজপত্র দেননি। আর সম্পদের যে বিবরণী দিয়েছেন, তাতেও ত্রুটি আছে।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শুক্রবার (২ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এ সিদ্ধান্তের কথা জানান।

রিটার্নিং কর্মকর্তা জানান, বগুড়া-২ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসংগতি রয়েছে। হলফনামার এফিডেভিটে একইদিনে আইনজীবী ও প্রার্থীর সই থাকতে হয়। কিন্তু মান্না যেদিন সই করেছেন, আইনজীবী তার একদিন আগেই সই করেছেন। মান্না যেসব মামলায় খালাস পাওয়ার কথা লিখেছেন, সেগুলোর কাগজপত্র দেননি। আর সম্পদের যে বিবরণী দিয়েছেন, তাতেও ত্রুটি আছে। এসব অসংগতির কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। প্রার্থিতা বাতিলের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।

এছাড়া ওই আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও দলটির জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্রও বাতিল করেছেন রিটানিং কর্মকর্তা।

উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। ইসি আপিল নিষ্পত্তি করবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *