খালেদা জিয়ার মৃত্যু দেশ-বিদেশের প্রতিনিধিদের শোক বইয়ে স্বাক্ষর
ডিসেম্বর ৩০, ২০২৫
খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র : আমীর খসরু
ডিসেম্বর ৩০, ২০২৫
খালেদা জিয়ার মৃত্যু দেশ-বিদেশের প্রতিনিধিদের শোক বইয়ে স্বাক্ষর
ডিসেম্বর ৩০, ২০২৫
খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র : আমীর খসরু
ডিসেম্বর ৩০, ২০২৫

রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি

আজ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক আদেশে তাদের বহিষ্কার করা হয়।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। আজ মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক আদেশে তাদের বহিষ্কার করা হয়।

আদেশে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য- মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন) ও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *