
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ১০ লাখ ছাড়াল
ডিসেম্বর ৩০, ২০২৫
পোস্টাল ব্যালটের নিবন্ধনের সময় বাড়ল ৫ জানুয়ারি পর্যন্ত
ডিসেম্বর ৩০, ২০২৫বর্তমানে ‘বাস পরিবহন সেবা পরিচালনা ও বিশেষ অধিকার (রুট ফ্র্যাঞ্চাইজ) আইন’-এর খসড়া চূড়ান্ত করার কাজ চলছে, যার লক্ষ্য হলো অপারেটরদের মধ্যকার অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করে কোম্পানিভিত্তিক সেবা নিশ্চিত করা
ঢাকা মহানগরীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও আধুনিক বাস সেবা নিশ্চিত করতে ‘প্রিপেয়ারডনেস ফর বাস সেক্টর রিফর্ম অব ঢাকা সিটি’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তেজগাঁওস্থ ডিটিসিএ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আয়োজিত সম্মেলনে পরিবহণ সচিব বলেন, ঢাকার পরিবহন খাতে বিচ্ছিন্ন কোনো সমাধান নয়। একটি শক্তিশালী আইনি কাঠামোর মাধ্যমে আমূল সংস্কার নিশ্চিত করা হবে।
তিনি জানান, বর্তমানে ‘বাস পরিবহন সেবা পরিচালনা ও বিশেষ অধিকার (রুট ফ্র্যাঞ্চাইজ) আইন’-এর খসড়া চূড়ান্ত করার কাজ চলছে, যার লক্ষ্য হলো অপারেটরদের মধ্যকার অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করে কোম্পানিভিত্তিক সেবা নিশ্চিত করা। এছাড়া, ডিটিসিএ-এর পরিকল্পনার বাইরে পৃথকভাবে কোনো রুট পারমিট অনুমোদন না দেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
ডিটিসিএ-এর নির্বাহী পরিচালক নীলিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জানানো হয়, বর্তমানে ঢাকা মহানগরীর রুটে চলাচলকারী বাসের একটি বড় অংশের ফিটনেস সনদ নেই। অনেক বাস রুট পারমিট ছাড়াই চলাচল করছে। এ বিশৃঙ্খলা নিরসনে ডিটিসিএ ৯টি ক্লাস্টার ও ৪২টি রুটের মাধ্যমে ২২টি কোম্পানির অধীনে বাস পরিচালনার প্রস্তাবনা প্রস্তুত করেছিল। এরই প্রেক্ষিতে ডিএমপি, বাস পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো প্রাথমিকভাবে ৩২টি রুটের বিষয়ে একমত পোষণ করেছে। এরইমধ্যে তালিকাটি ওয়েবসাইটে প্রকাশ করেছে।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান ড. আসিফ-উজ-জামান খান। মুক্ত আলোচনায় বিশেষজ্ঞরা রুট রেশনালাইজেশন, ই-টিকেটিং ব্যবস্থার প্রবর্তন ও আন্তঃজেলা বাস টার্মিনালগুলো শহরের বাইরে স্থানান্তরের ওপর গুরুত্বারোপ করেন।


