প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
ডিসেম্বর ৩০, ২০২৫
ঢাকা মহানগরীর বাস সেক্টর সংস্কারে সমন্বিত উদ্যোগের আহ্বান
ডিসেম্বর ৩০, ২০২৫
প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
ডিসেম্বর ৩০, ২০২৫
ঢাকা মহানগরীর বাস সেক্টর সংস্কারে সমন্বিত উদ্যোগের আহ্বান
ডিসেম্বর ৩০, ২০২৫

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ১০ লাখ ছাড়াল

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ১০ লাখ ৪১ হাজার ৪৫১ জন ভোটার নিবন্ধন করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

ইসি জানায়, প্রবাসী বাংলাদেশী ছাড়াও নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ নিবন্ধন করছেন। মোট আবেদনকারীর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৪ হাজার ১৬৬ জন এবং নারী ভোটার ১ লাখ ২৭ হাজার ২৮৩ জন।

প্রবাসী ভোটারদের নিবন্ধনে দেশ হিসেবে শীর্ষস্থানে রয়েছে সৌদি আরব। সেখান থেকে ১ লাখ ৮৭ হাজার ১৭৭ জন ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া কাতারে ৬৬ হাজার ২৪৮ জন, মালয়েশিয়ায় ৫৬ হাজার ৬৬৩ জন, ওমানে ৪৭ হাজার ৪৮৪ জন এবং সংযুক্ত আরব আমিরাতে ৩১ হাজার ৩৯৯ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।

দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৪ লাখ ১৯ হাজার ২১ জন ভোটার। জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষ জেলা হিসেবে কুমিল্লায় ৮৩ হাজার ৭৭৭ জন, ঢাকায় ৭৭ হাজার ২১৯ এবং চট্টগ্রামে ৭১ হাজার ৫২৫ জন নিবন্ধন করেছেন।

আসনভিত্তিক হিসেবে ফেনী-৩ আসন থেকে সর্বোচ্চ ১৩ হাজার ৬৫১ জন নিবন্ধন করেছেন। এরপর রয়েছে চট্টগ্রাম-১৫ আসনে ১১ হাজার ৪৮ জন এবং নোয়াখালী-১ আসনে ১০ হাজার ৯৭৬ জন।

ইসি সম্প্রতি নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করেছে। প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্ব পালনকারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আগামীকাল ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *