
স্মৃতিসৌধে পৌঁছতে পারেননি তারেক রহমান, শ্রদ্ধা জানালেন দলের প্রতিনিধিরা
ডিসেম্বর ২৬, ২০২৫
নাইজেরিয়ার আইএসআইএস ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
ডিসেম্বর ২৬, ২০২৫শহিদ শরিফ ওসমান হাদির প্রকৃত খুনিদের বিচার, গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত তৈরি করতে আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন।
গতকাল বৃহস্পতিবার দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে বৈঠকে এ কর্মসূচি গ্রহণ করা হয়। তবে এখনও নির্ধারণ করা হয়নি সমাবেশের স্থান।
হাদির হত্যার বিচারের দাবিতে আগামী ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াতে ইসলামী। দলটির সঙ্গে জোট করেছে ইসলামী আন্দোলন। তবে আসন বন্টন নিয়ে দুই দলের টানাপোড়েন চলছে। এর মধ্যে ইসলামী আন্দোলন পৃথক সমাবেশের ঘোষণা দিয়েছে।


