
তারেক রহমানের বক্তব্যে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’কে ‘ভারত নিয়ে পরিকল্পনা’ বলে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার
ডিসেম্বর ২৬, ২০২৫
৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন
ডিসেম্বর ২৬, ২০২৫বিকাল ৫টার পর তার পক্ষে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খানসহ একটি প্রতিনিধিদল।
পথে জনতার ভিড়ের কারণে সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে স্মৃতিসৌধের মূল বেদীতে শ্রদ্ধা জানাতে হয়।
এ কারণে বিকাল ৫টার পর তার পক্ষে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খানসহ একটি প্রতিনিধিদল।
এদিন আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তায় বিকাল পৌনে ৫টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান তিনি। সেখানে বাবার কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন। পথে জনতার ভিড়ের কারণে সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাতে পারেননি তিনি।


