ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’ উদ্বোধন
ডিসেম্বর ২৩, ২০২৫
দেশে স্বর্ণের দাম বেড়েই চলেছে
ডিসেম্বর ২৩, ২০২৫
ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’ উদ্বোধন
ডিসেম্বর ২৩, ২০২৫
দেশে স্বর্ণের দাম বেড়েই চলেছে
ডিসেম্বর ২৩, ২০২৫

প্রথম আলো কার্যালয়ে সৈয়দা রিজওয়ানা হাসান সহিংসতা নয় পাল্টামত দিয়ে প্রতিহত করবেন

নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রতি শীর্ষ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রতি শীর্ষ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আপনি যখন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবেন, সে সময় আপনার যাদের সঙ্গে মতবিরোধ আছে, তাদের আপনি পাল্টামত দিয়ে প্রতিহত করবেন। তাদের আপনি এভাবে সহিংসতা দিয়ে, অগ্নিকাণ্ড দিয়ে তো প্রতিহত করবেন না। এটা তো কোনো যুক্তির কথা হতে পারে না।’

গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে গত বৃহস্পতিবার রাতের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগে ভস্মীভূত প্রথম আলো কার্যালয় পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

একই সঙ্গে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি এবং সেই নির্বাচনের আবহটা বজায় রাখতে, নির্বাচনের একটা উৎসবমুখর আবহ তৈরি করতে, গণতন্ত্রের জন্য প্রধান বার্তা তৈরি করতে যেখানে গণমাধ্যম একটা ভূমিকা পালন করবে, সেখানে যদি আপনি সেই গণমাধ্যমের ভূমিকার সঙ্গে একমত না হন, আপনি আপনার ভিন্নমতটা আপনার মতো করে প্রকাশ করবেন। কিন্তু এ আক্রমণের কোনো জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না।’

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে বিবৃতি দিয়েছেন উল্লেখ করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সরকার এ বিষয়ে খুবই উদ্বিগ্ন এবং সরকার এ ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর পাশে আছে।’

সহমর্মিতা জানাতে এবং গণমাধ্যম যাতে স্বাধীন, সঠিক ও মুক্ত আবহে কাজ করতে পারে, সেটা নিশ্চিত করার জন্য সরকার কী করতে পারে, সেটা বুঝতেই প্রথম আলো কার্যালয়ে এসেছেন বলে জানান রিজওয়ানা হাসান।

গত বৃহস্পতিবার রাতে হামলার শিকার হয় প্রথম আলো ও ডেইলি স্টার। প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ডেইলি স্টার কার্যালয়েও ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *