
মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে
ডিসেম্বর ২৩, ২০২৫
প্রথম আলো কার্যালয়ে সৈয়দা রিজওয়ানা হাসান সহিংসতা নয় পাল্টামত দিয়ে প্রতিহত করবেন
ডিসেম্বর ২৩, ২০২৫আগামী সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ভিত্তি ‘গণভোট’-এর বিষয়ে সারা দেশে প্রচার-প্রচারণার লক্ষ্যে উদ্বোধন করা হলো দশটি ভোটের গাড়ি—‘সুপার ক্যারাভান’।
আগামী সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ভিত্তি ‘গণভোট’-এর বিষয়ে সারা দেশে প্রচার-প্রচারণার লক্ষ্যে উদ্বোধন করা হলো দশটি ভোটের গাড়ি—‘সুপার ক্যারাভান’।
গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা করেছে এ সুপার ক্যারাভানগুলো। ফিতা কেটে ভোটের গাড়িগুলোর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট। এ লক্ষ্যকে সামনে রেখে যাত্রা করেছে ১০টি ভোটের গাড়ি সুপার ক্যারাভান। এসব গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘ভোটাধিকার কারো দয়া নয়—এটি আমাদের সাংবিধানিক অধিকার। এ অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি, আমাদের ভবিষ্যৎ কোন পথে যাবে। একটি অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। এ সুপার ক্যারাভান কেবল একটি গাড়িই নয়, এটি গণতন্ত্রের আনন্দবাণী বহনকারী বহর। এটি জানিয়ে দেবে, আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ। এটা মনে করিয়ে দেবে নিষ্ক্রিয়তা নয়, অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে।’


