
ইতিহাস গড়লেন জুমার-ঊর্মি
ডিসেম্বর ২০, ২০২৫
দল-মতের ঊর্ধ্বে উঠে হাদির জানাজায় দলে-দলে অংশগ্রহণ করুন : জামায়াত আমির
ডিসেম্বর ২০, ২০২৫ভারত ৫ উইকেটে ২৩১ রানের সৌধ গড়ে তাদের কাজটি কঠিন করে দেয় ভারত। তিলক ভার্মা ৪২ বলে ৭৩, হার্দিক পান্ডিয়া ২৫ বলে ৬৩, সাঞ্জু স্যামসন ২২ বলে ৩৭ ও অভিষেক শর্মা ২১ বলে ৩৪ রান করেন। ৪৪ বলে ১০৫ রানের জুটি গড়েন ভার্মা ও পান্ডিয়া।
৪৩২ রানের এ থ্রিলারটি ৩০ রানে জিতেছে ভারত। এর মধ্য দিয়ে ৩-১-এ সিরিজও জিতে নিল স্বাগতিকরা।
ঘরের মাঠে টেস্ট সিরিজে হারলেও এরপর টানা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত। শুক্রবার আহমেদবাদে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে দুই দলই রান উৎসব করে। ৪৩২ রানের এ থ্রিলারটি ৩০ রানে জিতেছে ভারত। এর মধ্য দিয়ে ৩-১-এ সিরিজও জিতে নিল স্বাগতিকরা।
দক্ষিণ আফ্রিকার জন্য সিরিজ ২-২-এ ড্র করার চ্যালেঞ্জ ছিল। যদিও ভারত ৫ উইকেটে ২৩১ রানের সৌধ গড়ে তাদের কাজটি কঠিন করে দেয় ভারত। তিলক ভার্মা ৪২ বলে ৭৩, হার্দিক পান্ডিয়া ২৫ বলে ৬৩, সাঞ্জু স্যামসন ২২ বলে ৩৭ ও অভিষেক শর্মা ২১ বলে ৩৪ রান করেন। ৪৪ বলে ১০৫ রানের জুটি গড়েন ভার্মা ও পান্ডিয়া।
জবাব দিতে নেমে কুইন্টন ডি ককের ব্যাটে ভর করে প্রোটিয়ারাও জয়ের আশা জাগায়। যদিও শেষ পর্যন্ত জেতা হয়নি তাদের। ৮ উইকেটে ২০১ রান তুলতে সমর্থ হয় প্রোটিয়ারা। ডি কক ৩৫ বলে ৬৫ রান করেন। বরুণ চক্রবর্তী ৫৩ রানে ৪ উইকেট নেন। পান্ডিয়া ম্যাচসেরা ও ১০ উইকেট শিকার করে বরুণ চক্রবর্তী সিরিজসেরা হয়েছেন।


