‘সম্মান দিলে আর যুদ্ধ নয়’, পশ্চিমাদের বার্তা দিলেন পুতিন
ডিসেম্বর ২০, ২০২৫
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত
ডিসেম্বর ২০, ২০২৫
‘সম্মান দিলে আর যুদ্ধ নয়’, পশ্চিমাদের বার্তা দিলেন পুতিন
ডিসেম্বর ২০, ২০২৫
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত
ডিসেম্বর ২০, ২০২৫

ইতিহাস গড়লেন জুমার-ঊর্মি

বাংলাদেশের আল আমিন জুমার ও ঊর্মি আক্তার জুটি ইতিহাস গড়লেন দেশের ব্যাডমিন্টনে। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জ টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন তারা।

বাংলাদেশের আল আমিন জুমার ও ঊর্মি আক্তার জুটি ইতিহাস গড়লেন দেশের ব্যাডমিন্টনে। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জ টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন তারা। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার কোনো ইভেন্টের ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। এর আগে সর্বোচ্চ অর্জন ছিল ব্রোঞ্জ পদক। আজ ফাইনালে মালয়েশিয়ার দাতু আনিফ ও ক্লারিসা সান জুটির বিপক্ষে খেলবেন জুমার-ঊর্মি।

গতকাল রাতে শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মিশ্র দ্বৈতের সেমিফাইনালে থাইল্যান্ডের কুনলাপাত লোথং ও সারিসা জানপেং জুটিকে সরাসরি ২১-১১ ও ২১-১৪ গেমে (২-০ সেটে) হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন জুমার ও ঊর্মি।

গতকাল সকালে কোয়ার্টার ফাইনালে ভারতের স্বস্তিক মাথারাসান-কীর্তি মাঞ্চালাকে ২১-১৬, ১৯-২১ ও ২১-১৮ পয়েন্টের (২-১ সেট) ব্যবধানে হারিয়ে সেমিতে জায়গা করে নেন আল আমিন জুমার ও ঊর্মি জুটি। রাতে সেমিতেও জয় পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *