
প্রথম আলো, ডেইলি স্টারে হামলা লুটপাট অগ্নিসংযোগ জড়িতদের শনাক্তে আলামত সংগ্রহ করেছে সিআইডি
ডিসেম্বর ২০, ২০২৫
‘সম্মান দিলে আর যুদ্ধ নয়’, পশ্চিমাদের বার্তা দিলেন পুতিন
ডিসেম্বর ২০, ২০২৫হোয়াটসঅ্যাপে এবং ইমেইলে প্রাপ্ত অভিযোগগুলো জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর বিটিআরসির মাধ্যমে প্ল্যাটফর্মগুলোতে রিপোর্ট করবে।
জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি আজ (২০ ডিসেম্বর) থেকে সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সম্বলিত সোশ্যাল মিডিয়া পোস্ট এর বিষয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে এবং ইমেইলে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে। হোয়াটসঅ্যাপে এবং ইমেইলে প্রাপ্ত অভিযোগগুলো জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর বিটিআরসির মাধ্যমে প্ল্যাটফর্মগুলোতে রিপোর্ট করবে।
আজ শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট ডাউন করতে পারে না। সরকার শুধুমাত্র যৌক্তিক কারণ তুলে ধরে সহিংসতার সঙ্গে সম্পর্কিত পোস্টগুলো সংশ্লিষ্ট প্লাটফর্মের কাছে রিপোর্ট করতে পারে। মনে রাখা দরকার, হেট স্পিচ যা সরাসরি সহিংসতা ঘটায় কিংবা সহিংসতার ডাক দেয়— সেটা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ মতে দণ্ডনীয় অপরাধ।
জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি সোশ্যাল মিডিয়াকে সহিংসতা কিংবা ভায়োলেন্স তৈরির টুল হিসাবে ব্যবহার করা থেকে বিরত থাকার পাশাপাশি দেশ এবং নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তার ব্যাপারে সচেতন হতে জনসাধারণকে আহ্বান জানাচ্ছে।
যে নাম্বার এবং ইমেইলে রিপোর্ট করা যাবে— হোয়াটসঅ্যাপ নাম্বার 01308332592, মেইল notify@ncsa.gov.bd


