
ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭
ডিসেম্বর ২০, ২০২৫
প্রথম আলো, ডেইলি স্টারে হামলা লুটপাট অগ্নিসংযোগ জড়িতদের শনাক্তে আলামত সংগ্রহ করেছে সিআইডি
ডিসেম্বর ২০, ২০২৫জানাজার সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জানাজার সময় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানিয়েছে ডিএমপি।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজা আজ শনিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে যানবাহন চলাচল সীমিত থাকবে।


